যুদ্ধে ইসরাইলের ১ হাজারের বেশি সেনা নিহত হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আলোচনা চলার মধ্যেই গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরাইল। এরপর ইরান পাল্টা হামলা হিসেবে ইসরাইল

2026-09-02T05:09:05+00:00
2026-09-02T05:09:05+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের সেনাবাহিনীর মুখপাত্র
যুদ্ধে ইসরাইলের ১ হাজারের বেশি সেনা নিহত হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৯ এএম 
ছবি : সংগৃহীত
আলোচনা চলার মধ্যেই গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরাইল। এরপর ইরান পাল্টা হামলা হিসেবে ইসরাইল ও উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামোকে টার্গেট করে।

ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আব্দুলফজল শেখারচি দাবি করেছেন, তাদের পাল্টা হামলায় ইসরাইলের এক হাজারের বেশি সেনা নিহত হয়েছে। তিনি বলেছেন, যুদ্ধের সময় ইসরাইলের দখলকৃত অঞ্চলে থাকা গোয়েন্দা কেন্দ্র অন্যান্য স্থাপনায় হামলা চালিয়েছেন তারা। সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, ইসরাইলের পাশাপাশি যুক্তরাষ্ট্রেরও কয়েকশ সেনা নিহত ও কয়েক হাজার সেনা আহত হয়েছেন। কিন্তু ইসরাইল-যুক্তরাষ্ট্র এগুলো গোপন রেখেছে। সোমবার দেওয়া বক্তব্যে তিনি উল্লেখ করেন, আফগানিস্তান ও ইরাকে যুক্তরাষ্ট্রের যেসব সেনা নিহত হয়েছিলেন তাদের মৃত্যুর তথ্য কয়েক বছর পর্যন্ত গোপন রেখেছিল দেশটি।

Advertisement
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী হলো ‘হলিউড আর প্রপাগান্ডা আর্মি’। যাদের কাজ হলো মুসলিম দেশগুলো থেকে লুট করা। ইরানি সেনাবাহিনীর উচ্চপদস্থ এ কর্মকর্তা আরও বলেন, যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে এমন দেশসহ বিশ্বের সব দেশ বুঝতে পেরেছে যুক্তরাষ্ট্র তাদের সামরিক হামলা থেকে রক্ষা করতে পারবে না এবং তারা মার্কিনিদের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছে।


এ ছাড়া হরমুজ নিয়েও সতর্কতা দিয়েছেন তিনি। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুলফজল শেখারচি বলেছেন, ‘হরমুজ প্রণালিকে নিজেদের ভূখণ্ড হিসেবে শুধু স্বপ্নেই ভাবতে পারবে যুক্তরাষ্ট্র ও তার প্রেসিডেন্ট।’ ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা দিয়েছেন।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   যুদ্ধ  ইসরাইল  সেনা  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: