নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১১২৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নেপালের সাম্প্রতিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জনে পৌঁছেছে।বুধবার (২ সেপ্টেম্বর) সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ।

2026-09-02T10:05:04+00:00
2026-09-02T10:08:23+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১১২৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৫ এএম  আপডেট: ০২.০৯.২০২৬ ১০:০৮ এএম
বন্যার পর নেপালের ক্ষতিগ্রস্ত জনপদ। ছবি : সংগৃহীত
নেপালের সাম্প্রতিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জনে পৌঁছেছে। 

বুধবার (২ সেপ্টেম্বর) সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ। তারা বলেছে, নেপালের বিভিন্ন জেলা ও ভারত থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

Advertisement
পুলিশ জানিয়েছে, বন্যার উৎপত্তিস্থল রাসুয়া থেকে ৪৫টি, নুয়াকোট থেকে ১৫৫, ধাদিং থেকে ৫৯, চিতাওয়ান থেকে ৩৪৮, গোর্খা থেকে ৬৬, তানাহুন থেকে ৩৮, নাওয়ালপারাসি পূর্ব থেকে ২১৭, নাওয়ালপারাসি পশ্চিম থেকে ১৯০টি এবং প্রতিবেশী ভারত থেকে ৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর মধ্যে ১ হাজার ১১৩টি মরদেহের ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। অন্যদিকে, ৯৫টি মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এছাড়া, বন্যাকবলিত অঞ্চল থেকে ৬ হাজার ৫৪১ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৮৫৮ জন। ৯১১টি মরদেহের বিস্তারিত পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। যাদের পরিবারের সদস্য নিখোঁজ হয়েছেন, তারা সেখান থেকে তথ্য জেনে প্রিয়জনকে শনাক্ত করতে পারবেন।

বন্যাকবলিত অঞ্চলে উদ্ধার অভিযানের জন্য ৭ হাজার ৯১২ জন পুলিশ সদস্যকে মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছে দেশটির পুলিশ। তারা উদ্ধার অভিযানের পাশাপাশি ত্রাণ বিতরণ এবং মরদেহ রক্ষণাবেক্ষণের কাজও করছে।

আরও বন্যার শঙ্কায় পুলিশের সঙ্গে স্থানীয় প্রশাসন মিলে অনেক পরিবারকে উঁচুস্থানে নিয়ে যাওয়ার কার্যক্রম চালাচ্ছে। গাড়ি চলাচলের জন্য সড়ক মেরামতের কাজও চলছে।

সূত্র : কাঠমান্ডু পোস্ট

সময়ের আলো/মহু
  বিষয়:   নেপাল  বন্যা  নিহত  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: