সেপ্টেম্বরে ৩ লঘুচাপের শঙ্কা, হতে পারে স্বল্পমেয়াদি বন্যা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

দেশে চলতি সেপ্টেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি মৌসুমি লঘুচাপ

2026-09-02T10:40:31+00:00
2026-09-02T10:40:31+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
সেপ্টেম্বরে ৩ লঘুচাপের শঙ্কা, হতে পারে স্বল্পমেয়াদি বন্যা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪০ এএম 
সময়ের আলোর ফাইল ছবি
দেশে চলতি সেপ্টেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা রয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস কমিটির নিয়মিত সভায় সেপ্টেম্বর মাসের এই পূর্বাভাস প্রকাশ করা হয়।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী এ মাসের উল্লেখযোগ্য আবহাওয়াকেন্দ্রিক পূর্বাভাসগুলো হলো- 


চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এর প্রভাবে দেশজুড়ে দুই থেকে তিনটি মৃদু (৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

সেপ্টেম্বরে দেশে তিন থেকে পাঁচ দিন বজ্রঝড় হতে পারে। পাশাপাশি ভারি বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

দেশের প্রধান নদ-নদীগুলোর স্বাভাবিক প্রবাহ সাধারণত বজায় থাকতে পারে। এ মাসে দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্য কিরণকাল ৪ দশমিক ৫ থেকে ৬ দশমিক ৫ ঘণ্টা পর্যন্ত থাকতে পারে।

সময়ের আলো/জোই
  বিষয়:   সেপ্টেম্বর  লঘুচাপ  শঙ্কা  স্বল্পমেয়াদি  বন্যা  সয়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: