বিদিশার জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ঢাকা মহানগর দায়রা

2026-09-02T12:03:18+00:00
2026-09-02T12:39:41+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আইন-আদালত
বিদিশার জামিন নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৩ পিএম  আপডেট: ০২.০৯.২০২৬ ১২:৩৯ পিএম
বিদিশা সিদ্দিক। ছবি : সংগৃহীত
প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবিরের আদালত এই আদেশ দেন। একই সঙ্গে মামলাটির তামাদি মওকুফ করে বিদিশার আপিল আবেদন গ্রহণ করেছে আদালত।

উল্লেখ্য, ২০০৮ সালের প্রতারণার মামলায় বিদিশা এরশাদকে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

ওই রায়ের পর জারি হওয়া গ্রেফতারি পরোয়ানায় গত মঙ্গলবার গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয় তাকে। বুধবার আপিল গ্রহণ হলেও, কারাবাসের মেয়াদ পর্যাপ্ত না হওয়ায় জামিন পাননি বিদিশা।


মামলার বিবরণী থেকে জানা যায়, বারিধারায় একটি ফ্ল্যাটের জন্য ২০০১ সালের ১০ জুলাই বিদিশাকে ৭৫ লাখ টাকা দেন মোশাররফ। ২০০২ সালের ১০ জুলাই ফ্ল্যাটটি বুঝিয়ে দেওয়ার কথা ছিল। তবে, কয়েক বছর পার হয়ে গেলেও ফ্ল্যাটটি হস্তান্তর করা হয়নি বলে অভিযোগ করেন বাদী।

মামলায় আরও বলা হয়, ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার জন্য চাপ দিলে বিদিশা টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন। পরে ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি ৭২ লাখ টাকার একটি চেক দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ে ব্যাংকে জমা দিলে হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়।

বাদীর অভিযোগ, এরপর বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করে টাকা কিংবা ফ্ল্যাট কোনোটিই বুঝিয়ে দেওয়া হয়নি। একইসঙ্গে টাকা ফেরত বা ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার দাবি করলে হত্যার হুমকিও দেওয়া হয়।

সময়ের আলো/মহু
  বিষয়:   বিদিশা সিদ্দিক  আপিল  জামিন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: