প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনও আশাবাদী দিল্লি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনও ‘অত্যন্ত আশাবাদী’ দিল্লি।বুধবার (২ সেপ্টেম্বর)

2026-09-02T14:38:15+00:00
2026-09-02T14:39:37+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
দিনেশ ত্রিবেদী
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনও আশাবাদী দিল্লি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৮ পিএম  আপডেট: ০২.০৯.২০২৬ ২:৩৯ পিএম
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবি : সংগৃহীত
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনও ‘অত্যন্ত আশাবাদী’ দিল্লি। 

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

Advertisement
বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা প্রসঙ্গে প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, ‘গণতন্ত্রে আলোচনার কোনো শেষ নেই। আলোচনা শেষ হলে তা গণতন্ত্র না। এটি গঙ্গা বা পদ্মার মতো প্রবহমান একটি নদীর মতো।’ 

এ সময় তিনি আশা প্রকাশ করেন—আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব এবং এটাই গণতন্ত্রের মূল সৌন্দর্য।

এ ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর ও দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে তিনি ‘অত্যন্ত আশাবাদ’ ব্যক্ত করেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘অত্যন্ত প্রজ্ঞাবান ও জনমুখী একজন নেতা’ হিসেবে অভিহিত করেন এবং দুই দেশের মানুষের কল্যাণে ভালো কিছু হবে বলে বিশ্বাস প্রকাশ করেন।


স্পিকারের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার অভিজ্ঞ ব্যক্তিত্ব এবং ক্রীড়া ব্যক্তিত্ব। তার সঙ্গে খেলাধুলার অনেক কথা হলো। ভারতের প্রয়াত ফুটবলার চুন্নী গোস্বামী হতে শুরু করে অস্ট্রেলিয়া-বাংলাদেশের সর্বশেষ টেস্ট সিরিজ নিয়েও কথাবার্তা হলো।

সংসদ ভবনের স্থাপত্যশৈলী এবং এর চারপাশের প্রাকৃতিক পরিবেশ ও জলাধারের প্রশংসা করে দীনেশ ত্রিবেদী বলেন, ‘এটিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই স্বপ্নের প্রতিফলন বলে মনে হবে যেখানে মন হবে ভয়হীন এবং উচ্চকিত।’

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   প্রধানমন্ত্রী  তারেক রহমান  ভারত সফর  দিল্লি  দিনেশ ত্রিবেদী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: