ফরিদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ আহত ১৫

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি সড়কের

2026-09-02T14:56:52+00:00
2026-09-02T14:56:52+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ফরিদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ আহত ১৫
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৬ পিএম 
ফরিদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ আহত ১৫। ছবি : সমেয়র আলো
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফরিদপুরের দিক থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিল জে. আর পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের পুকুরে পড়ে যায়। সংঘর্ষের তীব্রতায় ট্রাকটিও উল্টে মহাসড়কের ওপর পড়ে।


দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসেন। তারা বাসে থাকা যাত্রীদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এদিকে দুর্ঘটনার কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের ওই অংশে কিছুসময় যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নেওয়ার কাজ শুরু হলে যান চলাচল স্বাভাবিক হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধারের পাশাপাশি এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/জোই 
  বিষয়:   ফরিদপুর  বাস  ট্রাক  মুখোমুখি সংঘর্ষ  আহত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: