শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

শালিখা (মাগুরা) প্রতিনিধি

সারাদেশ

মাগুরার শালিখায় পাঁচ বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় কাশেম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে শালিখা

2026-09-02T15:18:02+00:00
2026-09-02T15:18:02+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১
শালিখা (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৮ পিএম 
প্রতীকী ছবি
মাগুরার শালিখায় পাঁচ বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় কাশেম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে শালিখা থানা পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলার পোড়াগাছি এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে শালিখা থানার এসআই ইকরামুল হুদা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে খোঁজ নেন এবং কাশেমকে আটক করেন। একই সঙ্গে শিশুটিকে তার মায়ের সঙ্গে থানায় নিয়ে আসা হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আটক কাশেম পেশায় একটি রাইস মিলে শ্রমিক। তিনি ওই মিলে প্রায় ১২ বছর ধরে কাজ করছেন। স্থানীয়রা জানান, মিলে প্রতিদিন নারিকেল তেল উৎপাদনের কাজ হয় এবং নারিকেলের খৈল নিতে বিভিন্ন বয়সী শিশুরা সেখানে আসা-যাওয়া করে। অভিযোগকারী শিশুটিও নিয়মিত খৈল নিতে ওই মিলে আসত বলে স্থানীয়রা জানান।


স্থানীয় বাসিন্দা আল আমিন বলেন, ছোট ছোট বাচ্চারা প্রতিদিন নারিকেলের খৈল নিতে মিলে আসে। কাশেম সম্পর্কে যে অভিযোগ শুনেছি, তা শুনে অবাক হয়েছি। আমার জানা মতে তিনি ভালো মানুষ। ঘটনাটি অন্য কোনো বিষয় বা ষড়যন্ত্রের অংশ কি না, সেটিও তদন্ত করে দেখা প্রয়োজন।

মিলের পাশের এক নারী টেইলার্স ব্যবসায়ী জানান, তিনি প্রায় চার বছর ধরে সেখানে ব্যবসা করছেন এবং কাশেমকে চেনেন। তার ভাষ্য, এমন অভিযোগ শুনে তিনি হতবাক হয়েছেন। তবে ঘটনার প্রকৃত সত্য তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে তিনি মনে করেন।

ঘটনার বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ কাশেমকে আটক করে থানায় নিয়ে যায়। শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানান এই ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে শালিখা থানায় মামলা করা হয়েছে। 

সময়ের আলো/জোই
  বিষয়:   শালিখা  শিশু  শ্লীলতাহানির অভিযোগ  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: