‘প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ’, দুদককে আসিফ মাহমুদ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

অন্তবর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের বর্তমান সচিব মো. মাহবুব-উল-আলমসহ ৪ জনের বিরুদ্ধে বদলি

2026-09-02T19:44:57+00:00
2026-09-02T19:47:03+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
‘প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ’, দুদককে আসিফ মাহমুদ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৪ পিএম  আপডেট: ০২.০৯.২০২৬ ৭:৪৭ পিএম
অন্তবর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সংগৃহীত ছবি
অন্তবর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের বর্তমান সচিব মো. মাহবুব-উল-আলমসহ ৪ জনের বিরুদ্ধে বদলি বাণিজ্য ও পদায়নের মাধ্যমে অবৈধ অর্থ লেনদেনের প্রাথমিক সত্যতা পেয়েছে বলে জানিয়েছে দুদক। এর প্রেক্ষিতে ‘প্রমাণ’ জনগণের সামনে প্রকাশ করার কথা বলেছেন তিনি।  

বুধবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে পোস্ট করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

Advertisement
পোস্টে তিনি লিখেছেন, ১৮৮ জন উপজেলা পর্যায়ের কর্মকর্তা থেকে ১ লাখ ৪৬ হাজার টাকা করে ২ কোটি ৭৬ লাখ টাকার দুর্নীতি করেছেন একজন উপদেষ্টা, একজন সচিব, একজন যুগ্মসচিব এবং একজন উপসচিবসহ আরও অনেকে মিলে। দুদক বলছে, প্রমাণ পাওয়া গেছে। প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন, প্লিজ। এ বিষয়ে রাতে বিস্তারিত কথা বলব।  

এর আগে, বুধবার দুপুরে দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতার তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 


দুদকের অনুসন্ধানে আসিফ মাহমুদের বিরুদ্ধে বদলি বাণিজ্য ও পদোন্নতির মাধ্যমে ৪ কোটি ২৬ লাখ টাকা অবৈধ আয়ের সত্যতা পাওয়া গেছে।

দুদক সূত্র জানিয়েছে, সম্প্রতি প্রতিষ্ঠানটিতে অন্তর্বর্তী সরকারের আমলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যাপক দুর্নীতির তথ্য আসে। যে সময়ে এই মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

অভিযোগে বলা হয়েছে, মন্ত্রণালয়ের বর্তমান সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্মসচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন এবং যুব-১ শাখার উপসচিব মো. মাসুম আহমেদকে সঙ্গে নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ব্যাপক দুর্নীতি করেছেন। অভিযোগটি আমলে নিয়ে অনুসন্ধানের জন্য ৪ সদস্যের টিম গঠন করা হয়েছে। অনুসন্ধান দলের প্রধান করা হয়েছে উপপরিচালক জাহিদ কালামকে। 


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   দুদক  আসিফ মাহমুদ  যুব ও ক্রিয়া মন্ত্রণালয় 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: