লিটনকে অধিনায়ক করে এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

খেলা

এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের

2026-09-02T20:05:27+00:00
2026-09-02T20:06:27+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
খেলা
লিটনকে অধিনায়ক করে এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৫ পিএম  আপডেট: ০২.০৯.২০২৬ ৮:০৬ পিএম
ছবি : সংগৃহীত
এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ দলের নেতৃত্বে থাকবেন লিটন কুমার দাস, তার সহকারী হিসেবে থাকছেন তাওহীদ হৃদয়।

ব্যাটিংয়ে লিটন, শান্ত, তানজিদ ও পারভেজ হোসেন ইমনের মতো পরিচিত মুখের পাশাপাশি মিডল অর্ডারে থাকছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও ইয়াসির আলী চৌধুরী। অলরাউন্ডার হিসেবে দলের ভারসাম্য বাড়াবেন শেখ মেহেদী হাসান ও সাইফ উদ্দিন।

বোলিং আক্রমণে থাকছে অভিজ্ঞতা ও বৈচিত্র্য। রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদদের দলে রেখেছেন নির্বাচকরা।

এশিয়ান গেমসে বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

সময়ের আলো/টিকে
  বিষয়:   লিটন  অধিনায়ক  এশিয়ান গেমস  দল ঘোষণা  বাংলাদেশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: