হাসপাতালে ভর্তি সাংবাদিক ফারজানা রুপা

আইন-আদালত

হত্যা মামলায় কারাগারে থাকা একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।বুধবার (২

2026-09-02T20:59:57+00:00
2026-09-02T21:05:10+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আইন-আদালত
হাসপাতালে ভর্তি সাংবাদিক ফারজানা রুপা
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৯ পিএম  আপডেট: ০২.০৯.২০২৬ ৯:০৫ পিএম
ফারজানা রুপা । ছবি : সংগৃহীত
হত্যা মামলায় কারাগারে থাকা একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে কারা অধিদপ্তরের ডিআইজি (স্বাস্থ্য) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আখতার হাসিব দেওয়ান জানিয়েছেন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে রবিবার রুপাকে কারাগার থেকে বিএমইউতে ভর্তি করা হয়।


মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফরহাদ জানিয়েছেন, রোববার সন্ধ্যায় রুপা কারাগারে অসুস্থ হয়ে পড়ায় তাকে বিএমইউ হাসপাতালের প্রিজন সেলে স্থানান্তর করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন। ফ্যাটি লিভার ও স্ত্রীরোগসংক্রান্ত জটিলতায় ভুগছেন তিনি।

২০২৪ সালের ২১ আগস্ট হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ফারজানা রুপাকে আটক করা হয়। পরদিন ২২ আগস্ট উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে তাকে জুলাই আন্দোলনসংক্রান্ত বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে একাধিকবার রিমান্ডে পাঠানো হয়। সর্বশেষ শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে।

সময়ের আলো/টিকে

  বিষয়:   হাসপাতাল  ভর্তি  সাংবাদিক  ফারজানা রুপা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: