১৪ বছর আত্মগোপনে থেকেও রক্ষা হলো না, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বরিশাল প্রতিনিধি

সারাদেশ

দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি বরিশালের বানারীপাড়ার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আ. মান্নান জুয়েলের

2026-09-02T23:55:06+00:00
2026-09-02T23:55:06+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
১৪ বছর আত্মগোপনে থেকেও রক্ষা হলো না, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৫ পিএম 
ছবি : সংগৃহীত
দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি বরিশালের বানারীপাড়ার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আ. মান্নান জুয়েলের (৩৫)। মঙ্গলবার গভীর রাতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছেন বরিশাল র‌্যাব-৮-এর সদস্যরা।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল র‌্যাব-৮-এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি।

Advertisement
র‌্যাব জানায়, ২০১২ সালে আ. মান্নান জুয়েলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

তবে রায় ঘোষণার পর থেকেই আত্মগোপনে চলে যান জুয়েল। রায় ঘোষণার সময় তিনি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকায় অভিযান চালায় র‌্যাব-৮। অভিযানে জুয়েলকে গ্রেপ্তার করা হয়।

পরে মঙ্গলবার রাতেই পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে চট্টগ্রামের পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   আত্মগোপন  রক্ষা  হলো না  যাবজ্জীবন  সাজাপ্রাপ্ত  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: