১৪ লাখে প্রক্সি, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা যুবক

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

নিয়োগ পরীক্ষায় নিজে অংশ না নিয়ে প্রক্সি পরীক্ষার্থীর মাধ্যমে পরীক্ষা দিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের অফিস সহায়ক পদে

2026-09-03T06:38:30+00:00
2026-09-03T06:38:30+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
১৪ লাখে প্রক্সি, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা যুবক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৮ এএম 
রিপন হোসেন। ছবি : সংগৃহীত
নিয়োগ পরীক্ষায় নিজে অংশ না নিয়ে প্রক্সি পরীক্ষার্থীর মাধ্যমে পরীক্ষা দিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের অফিস সহায়ক পদে চাকরি পেতে চেয়েছিলেন রিপন হোসেন। শেষ পর্যন্ত চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়ে এখন তাকে কারাগারে যেতে হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পিএসসি সচিবালয়ে যোগ দিতে গেলে পরিচয় যাচাইয়ের সময় রিপনের বিষয়ে সন্দেহ হয়। তার প্রবেশপত্রের ছবি ও মৌখিক পরীক্ষার দিনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কর্মকর্তারা দেখতে পান, পরীক্ষার বিভিন্ন ধাপে ভিন্ন ব্যক্তির উপস্থিতি ছিল।

Advertisement
জিজ্ঞাসাবাদে রিপন প্রক্সির মাধ্যমে নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার কথা স্বীকার করেন। পরে তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়। বুধবার প্রতারণার মামলায় তাকে আদালতে পাঠানো হলে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, রিপন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বাহা গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি পাইয়ে দেওয়ার জন্য বিপ্লব নামে এক ব্যক্তির সঙ্গে ১৪ লাখ টাকার চুক্তি করেছিলেন। পরে বিপ্লব তার সিন্ডিকেটের সদস্যদের মাধ্যমে রিপনের হয়ে পরীক্ষায় অংশ নেওয়ার ব্যবস্থা করেন।


শেরেবাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা হয়েছে। মামলায় রিপন ও বিপ্লবসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

তদন্ত কর্মকর্তা এসআই বুলবুল আহমেদ জানান, ১৪ লাখ টাকা বিপ্লব নিয়েছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। প্রক্সি পরীক্ষার্থীসহ জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   প্রক্সি  চাকরি  যুবক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: