মেঘনা গ্রুপের বহরে যুক্ত হলো আরও একটি জাহাজ

সময়ের আলো ডেস্ক

অর্থনীতি

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) আরও একটি সমুদ্রগামী জাহাজ কিনেছে। নতুন জাহাজটি যুক্ত হওয়ার পর শিল্পগোষ্ঠীটির বহরে সমুদ্রগামী জাহাজের সংখ্যা

2026-09-03T13:48:34+00:00
2026-09-03T13:48:34+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি
মেঘনা গ্রুপের বহরে যুক্ত হলো আরও একটি জাহাজ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৮ পিএম 
মেঘনা গ্রুপের বহরে যুক্ত হলো আরও একটি জাহাজ। ছবি : সংগৃহীত
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) আরও একটি সমুদ্রগামী জাহাজ কিনেছে। নতুন জাহাজটি যুক্ত হওয়ার পর শিল্পগোষ্ঠীটির বহরে সমুদ্রগামী জাহাজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮টিতে।

বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিল্পগোষ্ঠীটি জানিয়েছে, তাদের সিঙ্গাপুরভিত্তিক সহযোগী প্রতিষ্ঠান মেঘনা ট্রেড অ্যান্ড কমার্সের মাধ্যমে ডব্লিউ এফ আর্টেমিস মেরিটাইম এসএ থেকে জাহাজটি কেনা হয়েছে। এমজিআইয়ের বহরে যুক্ত হওয়া জাহাজটির নাম ‘ডব্লিউ এফ আর্টেমিস’। জাহাজটি কেনার অর্থায়নে ফাইন্যান্স পার্টনার হিসেবে কাজ করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি।

Advertisement
১৯৭৬ সালে প্রতিষ্ঠিত মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের শিল্প খাতে কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে ভোগ্যপণ্য, নির্মাণসামগ্রী, অর্থনৈতিক অঞ্চল, শিপিং, এভিয়েশন, কেমিক্যাল, বিদ্যুৎ ও জ্বালানি, কাগজ ও টিস্যুসহ বিভিন্ন খাতে প্রতিষ্ঠানটির ৫৭টি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রত্যক্ষভাবে প্রায় ৬৫ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে।

সময়ের আলো/জেডআই

  বিষয়:   মেঘনা গ্রুপ  জাহাজ 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: