শরণখোলায় মানসিক প্রতিবন্ধী যুবকের ‘আত্মহত্যা’

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জের শরণখোলায় নাঈম চৌকিদার (২০) নামে মানসিক প্রতিবন্ধী যুবক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার

2026-09-03T15:45:43+00:00
2026-09-03T16:47:29+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
শরণখোলায় মানসিক প্রতিবন্ধী যুবকের ‘আত্মহত্যা’
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৫ পিএম  আপডেট: ০৩.০৯.২০২৬ ৪:৪৭ পিএম
পশ্চিম রাজৈর গ্রামে এ ঘটনা ঘটে। ছবি : সময়ের আলো
বাগেরহাটের মোরেলগঞ্জের শরণখোলায় নাঈম চৌকিদার (২০) নামে মানসিক প্রতিবন্ধী যুবক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পশ্চিম রাজৈর গ্রামে এ ঘটনা ঘটে। 

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত নাঈম চৌকিদার ওই গ্রামের আব্দুল হক চৌকিদারের ছেলে। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে , সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের নাসির হাওলাদারের নির্মাণাধীন একটি ফাঁকা ভবনে নাঈমকে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের দাবি, নাঈম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগে তাকে পাবনায় চিকিৎসাও করানো হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

সময়ের আলো/এনএন




  বিষয়:   শরণখোলা  প্রতিবন্ধী  যুবক  আত্মহত্যা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: