কটিয়াদীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

ক‌টিয়াদী (কি‌শোরগঞ্জ) প্রতি‌নি‌ধি

সারাদেশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর)

2026-09-03T16:01:13+00:00
2026-09-03T16:24:09+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কটিয়াদীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
ক‌টিয়াদী (কি‌শোরগঞ্জ) প্রতি‌নি‌ধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০১ পিএম  আপডেট: ০৩.০৯.২০২৬ ৪:২৪ পিএম
কটিয়াদী থানা। ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জের কটিয়াদীতে বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে সোর্পদ করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, কটিয়াদী পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ঈসা মঞ্জিল (৫৫), জালালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন (৫২), করগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. সজিব মিয়া, লোহাজুরী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক মো. কিরণ মিয়া (৪০) ও পৌর আওয়ামী লীগ নেতা শাহীন (৫০)।

Advertisement
উল্লেখ্য, পৌর আওয়ামী লী‌গের সহ-সভাপতি আবু ঈসা মঞ্জিল এর আগেও সন্ত্রাস‌ বি‌রোধী আইনে গ্রেফতার হ‌ন, বর্তমা‌নে জা‌মি‌নে ছি‌লেন। তি‌নি ক‌টিয়াদী পৌরসভার প‌শ্চিমপাড়া মহল্লার মৃত আ. রহমা‌নের ছে‌লে ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   কটিয়াদী  আ.লীগ  নেতাকর্মী  গ্রেফতার  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: