তিশার বিরুদ্ধে প্রতারণার প্রমাণ পায়নি পিবিআই, বাদীর নারাজি

আদালত প্রতিবেদক

আইন-আদালত

ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফারযাহ সানায়া চৌধুরীর করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া

2026-09-03T16:24:49+00:00
2026-09-03T16:24:49+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
তিশার বিরুদ্ধে প্রতারণার প্রমাণ পায়নি পিবিআই, বাদীর নারাজি
আদালত প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৪ পিএম 
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। ছবি : সংগৃহীত
ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফারযাহ সানায়া চৌধুরীর করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে প্রতিবেদন দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ওই প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি দিয়েছেন বাদীপক্ষ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে বাদীর পক্ষে আইনজীবী শুভ্র সিনহা রায় নারাজির আবেদন জমা দেন।

Advertisement
আইনজীবী জানান, মামলার বাদী ও তিনজন সাক্ষীকে আগামী ২০ অক্টোবর আদালতে উপস্থিত হতে বলা হয়েছে। ওইদিন মামলাটি নিয়ে অধিকতর শুনানি হবে।

বাদী আয়েশাহ আনুম ফারযাহ সানায়া বলেন, ২০২৫ সালের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে মামলা করেন তিনি। আদালতের নির্দেশে পিবিআই তদন্ত শুরু করলে সাক্ষী, হুমকির অডিও রেকর্ডিংসহ বিভিন্ন প্রমাণ দেওয়া হয়। তবে কোনো কারণ উল্লেখ না করেই অভিযোগ প্রমাণিত হয়নি বলে প্রতিবেদন দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।


মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর সানায়ার কাছ থেকে ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি একটি অনুষ্ঠানে পরার জন্য নেন তিশা। পরদিন শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তা ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ।

পরে শাড়ি ফেরত চাওয়াকে কেন্দ্র করে তিশা অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় বাদী গুলশান থানায় সাধারণ ডায়েরিও করেন।

সানায়ার দাবি, এর আগে শাড়ি নিয়ে তিশার বিরুদ্ধে করা আরেকটি মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   তিশা  প্রতারণা  পিবিআই  বাদী  নারাজি 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: