বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের ৭ম কাউন্সিল ও ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
দুপুর ২টায় শুরু হওয়া অনুষ্ঠানে দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয়টি পদে গোপন ব্যালটে নির্বাচন হবে। একই অনুষ্ঠানে ১০ লেখককে ‘লেখক ফোরাম গ্রন্থ সম্মাননা-২০২৬’ দেওয়া হবে।
এ ছাড়া থাকবে মতবিনিময়, লেখক আড্ডা ও সংগঠনের কার্যক্রম পর্যালোচনা। সারাদেশ থেকে ফোরামের সদস্যরা এতে অংশ নেবেন।
ফোরামের সভাপতি মুনীরুল ইসলাম বলেন, ইতিমধ্যে আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান সফল করতে সব সদস্যদের উপস্থিতি কামনা করছি। আমাদের যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা।
সাধারণ সম্পাদক আমিন ইকবাল বলেন, সারাদেশ থেকে ফোরামের সদস্যরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠানে অংশ নেবেন। অনুষ্ঠানে নতুন কমিটি গঠন করা হবে। এ ছাড়াও লেখক ফোরাম গ্রন্থ সম্মাননা, মতবিনিময়, আড্ডা এবং ফোরামের কার্যক্রমের সার্বিক পর্যালোচনা করা হবে।
সময়ের আলো/এমকে