পশুর স্বাস্থ্য সনদ না থাকায় মাংস ব্যবসায়ীকে জরিমানা

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাদেশ

টাঙ্গাইলের কালিহাতীতে মাংস বিক্রয় কেন্দ্রের প্রয়োজনীয় লাইসেন্স এবং পশুর স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা

2026-09-03T18:41:07+00:00
2026-09-03T19:45:54+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
পশুর স্বাস্থ্য সনদ না থাকায় মাংস ব্যবসায়ীকে জরিমানা
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪১ পিএম  আপডেট: ০৩.০৯.২০২৬ ৭:৪৫ পিএম
ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : সময়ের আলো
টাঙ্গাইলের কালিহাতীতে মাংস বিক্রয় কেন্দ্রের প্রয়োজনীয় লাইসেন্স এবং পশুর স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাজিবাড়ি বাজার ও বল্লা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাইম আল সালাউদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম জানান, অভিযুক্ত দুই ব্যবসায়ীর কারও কাছেই উপজেলা প্রাণিসম্পদ দফতরের দেওয়া মাংস বিক্রয় কেন্দ্রের বৈধ লাইসেন্স ছিল না। এছাড়া পশু জবাইয়ের পূর্বে ভেটেরিনারি চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে কোনো প্রত্যয়নও নেওয়া হয়নি। আইন অমান্য করায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী দুই ব্যবসায়ীকে পৃথকভাবে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


তিনি আরও বলেন, সাধারণ মানুষের জন্য নিরাপদ মাংস নিশ্চিত করতে লাইসেন্স গ্রহণ ও পশুর স্বাস্থ্য সনদ নেওয়া বাধ্যতামূলক। জনস্বার্থে আইন মেনে ব্যবসা পরিচালনা করতে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: