মহেশপুরে ভারতীয় অবৈধ ওষুধসহ দম্পতি আটক

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহের মহেশপুরে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ওষুধসহ মো. জাকরিয়া (২৯) ও মোছা. পারভিন (১৯) নামে এক দম্পতিকে আটক

2026-09-03T19:39:25+00:00
2026-09-03T20:54:58+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
মহেশপুরে ভারতীয় অবৈধ ওষুধসহ দম্পতি আটক
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৯ পিএম  আপডেট: ০৩.০৯.২০২৬ ৮:৫৪ পিএম
আটক মো. জাকরিয়া ও মোছা. পারভিন। ছবি : সময়ের আলো
ঝিনাইদহের মহেশপুরে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ওষুধসহ মো. জাকরিয়া (২৯) ও মোছা. পারভিন (১৯) নামে এক দম্পতিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নেপা গ্রাম থেকে তাদের আটক করা হয়। তারা উপজেলার বাঘাডাংঙ্গা গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, মহেশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. টিপু সুলতানের নেতৃত্বে পুলিশের একটি দল নেপা গ্রামে আব্দুল মালেকের বাড়ির ২য় তলায় একটি ভাড়া বাসায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় জাকারিয়া ও তার স্ত্রীকে আটক করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যমতে বিছানা নিচে তল্লাশি চালিয়ে ৬,৭০০পিস ভারতীয় ট্যাবলেট ও ক্যাপসুল উদ্ধার করা হয়। 


থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। চোরাচালান দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। 

সময়ের আলো/এনএন

  বিষয়:   মহেশপুর  ভারতীয়  ঔষধ  দম্পতি আটক  ঝিনাইদহ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: