থাইল্যান্ডের বন্দরে মরিচায় ঢেকে গেছে মার্কিন রণতরী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দীর্ঘ২৮৬ দিনের সমুদ্রযাত্রা শেষে থাইল্যান্ডের লায়েম চাবাং বন্দরে নোঙর করেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। বন্দরে পৌঁছানোর পর জাহাজটির

2026-09-03T20:48:22+00:00
2026-09-03T20:48:22+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
থাইল্যান্ডের বন্দরে মরিচায় ঢেকে গেছে মার্কিন রণতরী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৮ পিএম 
থাইল্যান্ডের লায়েম চাবাং বন্দরে নোঙর করেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। ছবি : সংগৃহীত
দীর্ঘ ২৮৬ দিনের সমুদ্রযাত্রা শেষে থাইল্যান্ডের লায়েম চাবাং বন্দরে নোঙর করেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। বন্দরে পৌঁছানোর পর জাহাজটির বিভিন্ন অংশে ব্যাপক মরিচার দাগ দেখা যাওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

প্রায় ১ হাজার ১০০ ফুট দীর্ঘ নিমিটজ শ্রেণির এই রণতরীটি গত নভেম্বরে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো ঘাঁটি ছাড়ে। দীর্ঘ অভিযানে মধ্যপ্রাচ্যেও কয়েক মাস দায়িত্ব পালন করেছে এটি।

Advertisement
সাবেক মার্কিন নৌবাহিনী ক্যাপ্টেন কার্ল শুস্টার বলেন, দীর্ঘ সময় সমুদ্রে সক্রিয় থাকার পর পানির রেখার কাছাকাছি মরিচা পড়া অস্বাভাবিক নয়। তার মতে, কোনো জাহাজ টানা ৬০ দিন বা তার বেশি সময় সমুদ্রে থাকলে এমন পরিস্থিতি তৈরি হতে পারে।

সমুদ্রে অবস্থানকালে বড় ধরনের মরিচা পরিষ্কার করাও কঠিন। এ কাজে মরিচা ঘষে তুলে কয়েক স্তর প্রাইমার ও নেভাল গ্রে রং করতে হয়। পুরো জাহাজের রক্ষণাবেক্ষণে প্রায় ৩০ দিন পর্যন্ত সময় লাগতে পারে বলে জানান শুস্টার।

থাইল্যান্ডে প্রায় এক সপ্তাহের বিরতিতে বড় ধরনের সংস্কার না হলেও অগ্রাধিকারভিত্তিতে কিছু কাজ হতে পারে। বিশেষ করে জাহাজের সামনের অংশ ও পানির রেখার আশপাশের মরিচা আগে পরিষ্কার করার কথা বলা হয়েছে।


শুস্টার সতর্ক করে বলেন, মরিচা দ্রুত ছড়িয়ে ধাতব কাঠামো দুর্বল করতে পারে। তাই ডেক, চলাচলের পথ ও নিরাপত্তা-রেলিংয়ের মতো গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই ব্যবস্থা নেওয়া জরুরি।

জাহাজের দীর্ঘ অভিযানে সরবরাহ সংকট ও নাবিকদের মনোবল নিয়েও উদ্বেগের খবর এসেছে। এর আগে যুদ্ধজাহাজে মরিচা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

গত বছর সাবেক নৌবাহিনী সচিব জন ফেলান জানিয়েছিলেন, ট্রাম্প তাকে মাঝরাতেও ফোন করে জাহাজ নির্মাণ বাড়ানো, রক্ষণাবেক্ষণ দ্রুত শেষ করা এবং ‘মরিচা ঠিক করতে হবে’ বলে তাগাদা দিতেন।


সময়ের আলো/এমকে
  বিষয়:   থাইল্যান্ড  বন্দর  মরিচা  মার্কিন রণতরী 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: