স্ত্রীর হাতুড়ি ও শাবলের আঘাতে স্বামী নিহত

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

ঝালকাঠির কাঁঠালিয়ায় স্ত্রীর হাতুড়ি ও শাবলের আঘাতে স্বামী খায়রুল ইসলাম পলাশ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় একজন

2026-09-04T09:20:13+00:00
2026-09-04T09:20:13+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
স্ত্রীর হাতুড়ি ও শাবলের আঘাতে স্বামী নিহত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২০ এএম 
ছবি : সংগৃহীত
ঝালকাঠির কাঁঠালিয়ায় স্ত্রীর হাতুড়ি ও শাবলের আঘাতে স্বামী খায়রুল ইসলাম পলাশ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় একজন ওষুধ ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় তার স্ত্রী ইসরাত জাহান লিজাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দক্ষিণ আউরা মল্লিকপাড়া এলাকায় লিজার বাবার বাড়ি জলিল মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

Advertisement
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশ জেলার নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ভবানীপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. লুৎফর রহমান। পেশায় তিনি ওষুধ ব্যবসায়ী। কিছুদিন ধরে দ্বিতীয় স্ত্রী লিজার বাবার বাড়িতে বসবাস করছিলেন পলাশ। সেখানে একটি ফার্মেসি চালাতেন তিনি।

স্থানীয়রা জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে পলাশ ও লিজার মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লিজা হাতুড়ি ও শাবল দিয়ে পলাশকে আঘাত করে।


আঘাতে পলাশ গুরুতর আহত হয়ে ফ্ল্যাটের মেঝেতে পড়ে যান। তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে কাঠালিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পলাশের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কাঁঠালিয়া থানা পুলিশ জানায়, ঘটনার পর অভিযান চালিয়ে হামলায় ব্যবহৃত একটি শাবল ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ইসরাত জাহান লিজাকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান বলেন, পারিবারিক বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/টিকে
  বিষয়:   স্ত্রী  হাতুড়ি  শাবল  আঘাত  স্বামী  নিহত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: