ফেনীতে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩

ফেনী প্রতিনিধি

সারাদেশ

ফেনীর মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।শুক্রবার (৪

2026-09-04T10:12:01+00:00
2026-09-04T10:12:01+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ফেনীতে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩
ফেনী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১২ এএম 
প্রতীকী ছবি
ফেনীর মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

Advertisement
ফাজিলপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু নোমান জানান, চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়েছিল। পরবর্তীতে আরেকটি লং ভেহিক্যালের সঙ্গে কাভার্ডভ্যানটি বেঁধে টেনে নেওয়ার চেষ্টা চলছিল। ঠিক সেই সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।


এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহত একজনকে চিকিৎসার জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনাকবলিত তিনটি গাড়ি জব্দ করা হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ফেনী  কাভার্ডভ্যান  বাস  ধাক্কা  নিহত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: