রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৬৯টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।
তিনি জানান, রমনা বিভাগ ৩২ জন, লালবাগ বিভাগ ৩২ জন, ওয়ারী বিভাগ ৪১ জন, মতিঝিল বিভাগ ৬৪ জন, তেজগাঁও বিভাগ ৮৩ জন, মিরপুর বিভাগ ১৬৩ জন, গুলশান বিভাগ ৫১ জন, উত্তরা বিভাগ ৬০ জন, গোয়েন্দা বিভাগ ৭ জন এবং সিটিটিসি ১ জনকে গ্রেফতার করেছে।
অভিযানের সময় ৫ হাজার ৩৮৩ পিস ইয়াবা, ৪৬ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ১টি ছুরি, ১টি এন্টিকাটার, ৫টি মোবাইল, ২টি হ্যান্ডকাফ, ১টি মোটরসাইকেল, ১টি প্রাইভেটকার, ১টি মাইক্রোবাস ও নগদ ২০০ টাকা উদ্ধার করা হয়।
উপ-পুলিশ কমিশনার আরও জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সময়ের আলো/মহু