ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল ভারতীয় দূতাবাস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভারতের ভিসা প্রত্যাশী বাংলাদেশিদের দালাল ও অননুমোদিত এজেন্টদের বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে হাইকমিশনের ভেরিফায়েড

2026-09-04T12:14:22+00:00
2026-09-04T12:15:47+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল ভারতীয় দূতাবাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৪ পিএম  আপডেট: ০৪.০৯.২০২৬ ১২:১৫ পিএম
সরকারি ভিসা প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে বলেছে দূতাবাস। ছবি : সংগৃহীত
ভারতের ভিসা প্রত্যাশী বাংলাদেশিদের দালাল ও অননুমোদিত এজেন্টদের বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ সতর্কতা জানানো হয়।

Advertisement
বার্তায় বলা হয়েছে, দালালরা বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে ‘নিশ্চিত ভিসা’, ‘দ্রুত প্রক্রিয়াকরণ’ এবং ‘নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট স্লট’ দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকে। এসব প্রতিশ্রুতিতে বিশ্বাস করে অর্থ দিলে ভিসা আবেদন, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মূল্যবান সময় ক্ষতির মুখে পড়তে পারে।


হাইকমিশন আরও জানিয়েছে, ভিসা সংক্রান্ত কোনো কাজের জন্য অননুমোদিত এজেন্ট বা ব্যক্তির কাছে টাকা কিংবা প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া উচিত নয়। ভিসা প্রত্যাশীদের নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া, ভারতের ট্রানজিট ভিসার জন্য আবেদনকারীদেরও সরাসরি নির্ধারিত সরকারি ভিসা প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   ভারত  ভিসা  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: