ধর্ম পালনে কোনো রকমের বাধার সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশের সকল ধর্মের মানুষ নির্ভয়ে শান্তিপূর্ণভাবে নিজ ধর্ম পালন করছে। ধর্ম

2026-09-04T15:40:26+00:00
2026-09-04T17:37:20+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সারাদেশ
ধর্ম পালনে কোনো রকমের বাধার সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪০ পিএম  আপডেট: ০৪.০৯.২০২৬ ৫:৩৭ পিএম
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি সময়ের আলো
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশের সকল ধর্মের মানুষ নির্ভয়ে শান্তিপূর্ণভাবে নিজ ধর্ম পালন করছে। ধর্ম পালনে বা আচার-অনুষ্ঠানে কোনো ধরনের বাধা-বিপত্তি বা মাস্তানির কোনো সুযোগ দেওয়া হবে না। যারা এ ধরনের কাজে যুক্ত হবে, তথ্য পাওয়া মাত্রই তাদের আইনের আওতায় আনা হবে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঝিনাইদহের শৈলকুপায় মঠবাড়ি মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ৫ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। সকল অপশক্তি বিনাশের উদ্দেশ্যে তার জন্ম হয়। আমরাও সকল অপশক্তির বিরুদ্ধে কাজ করব এবং কথা বলব। আমি বিশ্বাস করি, আপনারা আমাদের পাশে থাকবেন।


এসময় মন্ত্রী বলেন, শ্রীকৃষ্ণের এ জন্মতিথিতে আপনাদের আনন্দ উৎসব, ভক্তি-শ্রদ্ধা, আস্থার জায়গাটাতে সংহতি প্রকাশ করতে এসেছি। আপনারা উৎসব পালন করুন। সরকার আপনাদের পাশে আছে। ধর্ম পালনে সুন্দর পরিবেশ বজায় রাখার ব্যাপারে সরকারের দৃঢ় অবস্থান রয়েছে জানিয়ে উপস্থিত সকলকে তিনি আশ্বস্ত করেন।

পরে জন্মাষ্টমীর উপলক্ষে আয়োজিত র‍্যালিতে অংশ নেন আইনমন্ত্রী। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক এমে মজিদ, শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহফুজুর রহমানসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/এনএন

  বিষয়:   ধর্ম  বাধা  মাস্তানি  সুযোগ  আইনমন্ত্রী  ঝিনাইদহ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: