সিলেট সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ড. বাবুল

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে ড. নুরুল ইসলাম বাবুলকে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।শুক্রবার (৪ সেপ্টেম্বর)

2026-09-04T15:57:42+00:00
2026-09-04T15:57:42+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সিলেট সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ড. বাবুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৭ পিএম 
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে ড. নুরুল ইসলাম বাবুলকে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ছবি : সংগৃহীত
আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে ড. নুরুল ইসলাম বাবুলকে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট মহানগর জামায়াত আয়োজিত দায়িত্বশীল সমাবেশে দলের কেন্দ্রীয় নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম কেন্দ্রীয় সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান। ড. বাবুল দলটির সিলেট মহানগর নায়েবে আমিরের দায়িত্বে রয়েছেন।

Advertisement
দলীয় সূত্র জানায়, দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠানে থানা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্যদের উপস্থিতিতে তার নাম ঘোষণা করা হয়। একই সঙ্গে নির্বাচনি মাঠে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে এ টি এম আজহারুল ইসলাম বলেন, নগরবাসীর নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং সিলেট সিটিকে একটি ইনসাফভিত্তিক, আধুনিক ও বাসযোগ্য মডেল নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই কেন্দ্র থেকে ড. নুরুল ইসলাম বাবুলকে মনোনয়ন দেওয়া হয়েছে।


তিনি আরও বলেন, সততা ও পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক হিসেবে প্রার্থীর বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

প্রার্থীর নাম ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা যায়। দ্রুত সিসিকের বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লায় গণসংযোগ বাড়ানোর প্রাথমিক নির্দেশনাও দেওয়া হয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   সিলেট  সিটি  জামায়াত  মেয়র 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: