বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী

নেত্রকোনা প্রতিনিধি

সারাদেশ

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে সরকার সার্বিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। শুক্রবার (৪

2026-09-04T17:14:00+00:00
2026-09-04T17:14:00+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৪ পিএম 
নেত্রকোনার কেন্দুয়ায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ছবি : সময়ের আলো
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে সরকার সার্বিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) নেত্রকোনার কেন্দুয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে আলোকপাত করে তথ্য প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো পদক্ষেপ নেবে না, বরং সাংবাদিকতা ও সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা অব্যাহত থাকবে। সাংবাদিকরা কোনো প্রকার ভয়ভীতি ও চাপের ঊর্ধ্বে উঠে স্বাধীনভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করবেন।

Advertisement
তিনি আরও জানান, প্রেস কাউন্সিলের কাজের পরিধি ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে গণমাধ্যমের গুণগত মান বজায় রাখার পাশাপাশি জনগণের কাছে সঠিক সংবাদ পৌঁছানো নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় সাংবাদিকদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সাংবাদিকদের কল্যাণে গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে ইয়াসের খান চৌধুরী জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বর্তমান বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার একটি প্রস্তাব ইতোমধ্যে পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এছাড়া একই সঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতেও সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

সময়ের আলো/আতা
  বিষয়:   বস্তুনিষ্ঠ  সাংবাদিকতা  সরকার  প্রতিশ্রুতিবদ্ধ  তথ্য প্রতিমন্ত্রী  নেত্রকোনা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: