গফরগাঁওয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়নসিংহের গফরগাঁওয়ে পুকুরে ডুবে সাফা (৩) ও সাইফানা (৩) নামে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বের) দুপুরে উপজেলার

2026-09-04T20:53:03+00:00
2026-09-04T21:25:27+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গফরগাঁওয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৩ পিএম  আপডেট: ০৪.০৯.২০২৬ ৯:২৫ পিএম
প্রতীকী ছবি
ময়নসিংহের গফরগাঁওয়ে পুকুরে ডুবে সাফা (৩) ও সাইফানা (৩) নামে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বের) দুপুরে উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাফা পালইকান্দা গ্রামের মাজহারুল ইসলামের ছেলে। অপরদিকে সাইফানা একই পরিবারের নুরুল ইসলামের মেয়ে। সাফার বাবা মাজহারুল ইসলাম এবং সাইফানার মা সাদিয়া আক্তার আপন ভাই-বোন।

Advertisement
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর একটার দিকে বৃষ্টির সময় শিশু দুইটি ঘর থেকে বের হয়ে বাড়ির উঠানে একসঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানি থেকে অচেতন অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করা হয়। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মিথুন তাদের মৃত ঘোষণা করেন।


গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।

দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। 

সময়ের আলো/এনএন


  বিষয়:   গফরগাঁও  পানি  শিশু  মৃত্যু  ময়মনসিংহ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: