শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ছেলে ও সংসদ সদস্য নামাল রাজাপাকসেকে ৮ লাখ ডলার ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করেছে দেশটির

2026-09-05T10:52:07+00:00
2026-09-05T10:52:07+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫২ এএম 
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ছেলে ও সংসদ সদস্য নামাল রাজাপাকসে। ছবি : সংগৃহীত
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ছেলে ও সংসদ সদস্য নামাল রাজাপাকসেকে ৮ লাখ ডলার ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ৪০ বছর বয়সী নামালকে গ্রেফতার করে দুর্নীতি বা ঘুষের অভিযোগ তদন্তকারী কমিশন (সিআইএবিওসি)। 

Advertisement
২০১৩ সালের ২৩০ কোটি ডলারের এয়ারবাস চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট অর্থ লেনদেনের তদন্তে জিজ্ঞাসাবাদের পর তাকে আদালতে হাজির করা হয়। কলম্বোর প্রধান ম্যাজিস্ট্রেট আসঙ্গা বোদারাগামা আরও তদন্তের জন্য তাকে দুই সপ্তাহ আটক রাখার নির্দেশ দেন।

এনডিটিভি জানিয়েছে, এয়ারবাসের সঙ্গে চুক্তি নিশ্চিত করতে শ্রীলঙ্কার রাজনীতিবিদ ও কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে। সিআইএবিওসির দাবি, ওই অর্থের অংশ হিসেবে নামাল রাজাপাকসে ৮ লাখ ডলার নিয়েছিলেন। এক শ্রীলঙ্কান ব্যবসায়ীর মাধ্যমে সিঙ্গাপুরের দুটি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে তাকে অর্থ পাঠানো হয় বলে আদালতকে জানানো হয়েছে।


নামালের আইনজীবী নিশান্থা দয়ানন্দ জামিন আবেদন করলেও আদালত তা নাকচ করে দেন। এর আগে গত মে মাসে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকেও বিমান কেনার ঘটনায় ঘুষ নেওয়ার অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়।

তদন্তে আরও উঠে এসেছে, শ্রীলঙ্কান এয়ারলাইন্সের সাবেক প্রধান নির্বাহী কপিলা চন্দ্রসেনা রাজাপাকসেকে অর্থ দেওয়ার দাবি করেছিলেন। মার্চে তদন্তকারীদের কাছে তিনি জানান, ২০১৩ সালে তিন কিস্তিতে প্রায় ৬০ কোটি রুপি নয়, ৬০ মিলিয়ন রুপি অর্থাৎ তৎকালীন প্রায় ৪ লাখ ৬১ হাজার ডলার দেওয়া হয়েছিল। পরে তাকে এক আত্মীয়ের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হয়নি।


সময়ের আলো/এমকে
  বিষয়:   শ্রীলঙ্কা  প্রেসিডেন্ট  ছেলে  গ্রেফতার 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: