‘ভারতের সঙ্গে আলোচনার দরজা সবসময় খোলা’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভারতের সঙ্গে হাজারও সমস্যা থাকলেও আলোচনার দরজা সবসময় খোলা রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেটে

2026-09-05T12:36:17+00:00
2026-09-05T12:36:17+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
জাতীয়
‘ভারতের সঙ্গে আলোচনার দরজা সবসময় খোলা’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৬ পিএম 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি : সংগৃহীত
ভারতের সঙ্গে হাজারও সমস্যা থাকলেও আলোচনার দরজা সবসময় খোলা রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান নিয়েও তিনি কথা বলেন।

শেখ হাসিনা প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, ভারত থেকে পালিয়ে আসা কোনো সন্ত্রাসীকে বাংলাদেশ জায়গা দেবে না।


মতবিনিময়কালে দেশের বিদ্যুৎ সংকট নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিদ্যুতের সমস্যা শিগগিরই সমাধান হবে। প্রধানমন্ত্রী বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখছেন।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ভারত  আলোচনা  দরজা  খোলা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: