হরমুজে ইরানবিরোধী অভিযানে যোগ না দিতে দক্ষিণ কোরিয়াকে সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে ইরানবিরোধী কোনো সামরিক অভিযানে অংশ না নিতে দক্ষিণ কোরিয়াকে সতর্ক করেছে তেহরান। আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের

2026-09-05T12:55:16+00:00
2026-09-05T12:55:16+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
হরমুজে ইরানবিরোধী অভিযানে যোগ না দিতে দক্ষিণ কোরিয়াকে সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৫ পিএম 
ছবি : সংগৃহীত
হরমুজ প্রণালিতে ইরানবিরোধী কোনো সামরিক অভিযানে অংশ না নিতে দক্ষিণ কোরিয়াকে সতর্ক করেছে তেহরান। আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক জ্যেষ্ঠ রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসী নীতির’ জন্য দক্ষিণ কোরিয়ার নিজেদের স্বার্থ ও সুনাম বিসর্জন দেওয়া উচিত হবে না।

ওই কর্মকর্তা বলেন, দক্ষিণ কোরিয়ার উচিত যুক্তরাষ্ট্রের স্বার্থে নিজের জাতীয় স্বার্থ ও আন্তর্জাতিক ভাবমূর্তি ঝুঁকির মুখে না ফেলা।

Advertisement
এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে দক্ষিণ কোরিয়াকে অংশ নেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে দেশটির প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে হরমুজ প্রণালিতে ‘অনুসন্ধান ও উদ্ধার ইউনিট’ মোতায়েনের সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, হরমুজ প্রণালিতে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন বিকল্প পর্যালোচনা করা হচ্ছে। এর মধ্যে সামরিক পদক্ষেপের বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে কোনো সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।

ইরানের ওই কর্মকর্তা সতর্ক করে বলেন, হরমুজ প্রণালিতে ইরানের বিরুদ্ধে কোনো কার্যক্রমে দক্ষিণ কোরিয়া অংশ নিলে তেহরান সেটিকে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে দেশটির সামরিক অংশগ্রহণ হিসেবে বিবেচনা করবে।

হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের গুরুত্বপূর্ণ একটি অংশের জ্বালানি পরিবহন হওয়ায় চলমান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে এ অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ানো নিয়ে আন্তর্জাতিকভাবে উদ্বেগ রয়েছে।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  ইরান  যুক্তরাষ্ট্র  দক্ষিণ কোরিয়া 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: