চীনের ফোশানে ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। চীন সফরের প্রস্তুতির অংশ হিসেবে শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে শিষান ফুটবল বেসের শিষান ফুটবল গ্রাউন্ডে অনুশীলন করেছে দল।
সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত চলে দিনের প্রথম অনুশীলন সেশন। সেখানে খেলোয়াড়েরা মাঠের অনুশীলনের পাশাপাশি নিজেদের প্রস্তুতি আরও ঝালিয়ে নেন।
অনুশীলন শেষে রিকভারির জন্য পুল সেশনে অংশ নেন দলের খেলোয়াড়েরা। এরপর বিকেল ৪টায় একই মাঠে দিনের দ্বিতীয় অনুশীলন সেশনে নামে বাংলাদেশের মেয়েদের।
চীন সফরে আসন্ন ম্যাচ ও আন্তর্জাতিক সূচিকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি এগিয়ে নিতে মাঠ ও মাঠের বাইরে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী দল।