ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের পশ্চিমাঞ্চলে একটি জ্বালানি বহনকারী ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।শনিবার (৫

2026-09-06T08:52:07+00:00
2026-09-06T08:52:07+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫২ এএম 
ছবি : সংগৃহীত
ইরানের পশ্চিমাঞ্চলে একটি জ্বালানি বহনকারী ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।

শনিবার (৫ সেপ্টেম্বর) ইরানের হামেদান-সানান্দাজ মহাসড়কে সড়ক দুর্ঘটনার পর ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে।

Advertisement
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্যাংকার বহনকারী গাড়িটির ব্রেক ব্যবস্থায় কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটে। কুর্দিস্তান প্রদেশের রাজধানী সানান্দাজের গভর্নর এ তথ্য জানিয়েছেন।

দুর্ঘটনার পর ট্যাংকারটিতে আগুন ধরে গেলে দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়। তবে নিহতদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে হতাহতের সংখ্যা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

ইরানে ট্যাংকার ও বাসের সংঘর্ষসহ ভয়াবহ সড়ক দুর্ঘটনা নতুন নয়। সড়কের দুরবস্থা, পুরোনো যানবাহন এবং ভারী পণ্যবাহী যান চলাচলের কারণে দেশটিতে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে।

২০১৮ সালে সানান্দাজের কাছে যাত্রী ওঠানোর জন্য থেমে থাকা একটি বাসে জ্বালানি ট্যাংকারের ধাক্কায় অন্তত ১৩ জন নিহত হয়েছিলেন।

জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের তথ্য অনুযায়ী, ইরানে সড়ক দুর্ঘটনার হার বিশ্বের গড়ের তুলনায় প্রায় ২০ গুণ বেশি। দেশটির দুর্বল সড়কব্যবস্থা ও ট্রাফিক আইন প্রয়োগের ঘাটতিকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

তেহরানভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল ট্রিবিউনের ২০১৭ সালের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় ২০ হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ৮ লাখ মানুষ আহত হন।

সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  ইরান  বিস্ফোরণ  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: