বাঁধনের ওপর হামলায় নাসিরের নিন্দা

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

ইতালির ভেনিসে জনপ্রিয় অভিনেত্রী ও জুলাই যোদ্ধা আজমেরী হক বাঁধনের ওপর শারীরিক হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের

2026-09-08T11:08:12+00:00
2026-09-08T11:17:34+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
বাঁধনের ওপর হামলায় নাসিরের নিন্দা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৮ এএম  আপডেট: ০৮.০৯.২০২৬ ১১:১৭ এএম
ছবি : সংগৃহীত
ইতালির ভেনিসে জনপ্রিয় অভিনেত্রী ও জুলাই যোদ্ধা আজমেরী হক বাঁধনের ওপর শারীরিক হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ নিন্দা জানান।

Advertisement
নাসির উদ্দিন নাসির বলেন, ‘জনপ্রিয় অভিনেত্রী ও জুলাই যোদ্ধা আজমেরী হক বাঁধনের ওপর ইতালির ভেনিসে কতিপয় আওয়ামী লীগের সমর্থক কর্তৃক শারীরিক হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানাই।’

তিনি বলেন, এ ধরনের ঘৃণ্য ও নিন্দনীয় কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ বিদেশের মাটিতেও নিজেদের গ্রহণযোগ্যতা ও টিকে থাকার নৈতিক ভিত্তি হারাচ্ছে। দেশের বাইরে সংঘটিত এ ধরনের অপকর্মও দায়মুক্তির বাইরে নয়।

নাসির আরও বলেন, ‘এ ধরনের অপকর্মের জন্য বিদেশের মাটিতেও তাদের প্রত্যেককে খুঁজে বের করে জবাবদিহির আওতায় আনা হবে।’
  বিষয়:   সময়ের আলো  বাধঁন  হামলা 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: