সাভারে পুলিশ কর্মকর্তা আলতাফ হত্যা, রিমান্ডে আরও ৮ আসামি

সারাদেশ

সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় আরও ৮ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

2026-09-08T19:44:45+00:00
2026-09-08T19:44:45+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সাভারে পুলিশ কর্মকর্তা আলতাফ হত্যা, রিমান্ডে আরও ৮ আসামি
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৪ পিএম 
এসবির উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন। ছবি : সংগৃহীত
সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় আরও ৮ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে ৬ জনের ৫ দিন এবং অপর ২ জনের ৩ দিনের রিমান্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন।

Advertisement
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মো. আলাউদ্দিন, মো. আপন, মো. জিহাদ, ইমরান হোসেন, নূর মোহাম্মদ রুদ্র, মো. গোলাম রাব্বি, বিল্লাল ও দেলোয়ার। এর মধ্যে বিল্লাল ও দেলোয়ারকে ৩ দিন এবং বাকি ৬ আসামিকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

এদিন আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও আমিনবাজার পুলিশ ক্যাম্পের এসআই মো. জাকির আল আহসান। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ তার তীব্র বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের এই আদেশ দেন। এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) মামলার প্রধান আসামি জহুরুল ইসলামের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।


মামলার বিবরণে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভারের বরদেশী পশ্চিমপাড়ায় একটি অটো রিকশা রাখা নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। সেই বিরোধ মেটাতে গিয়ে আসামিদের তোপের মুখে পড়েন পুলিশ কর্মকর্তা মো. আলতাফ হোসেন। প্রাণ বাঁচাতে তিনি তার ছেলের ব্যবসা প্রতিষ্ঠান ‘গ্র্যান্ড ফ্যাশন’-এ আশ্রয় নিলে রাত ৮টা ১০ মিনিটের দিকে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়।

হামলাকারীরা এসআই আলতাফ হোসেনকে রড, পাইপ, হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় তাকে বাঁচাতে গেলে তার ছেলে আরিফুল ইসলামকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে তাদের উদ্ধার করে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. শিউলী পারভীন বাদী হয়ে ১৫ জনকে আসামি করে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   সাভার  পুলিশ কর্মকর্তা  আলতাফ হত্যা  রিমান্ড  আসামি  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: