নির্বাচনে পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি : সিইসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশকে কোনো ধরনের বেআইনি নির্দেশনা দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ

2026-09-09T13:39:08+00:00
2026-09-09T13:39:08+00:00
 
  বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
নির্বাচনে পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি : সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৯ পিএম 
ছবি : সংগৃহীত
আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশকে কোনো ধরনের বেআইনি নির্দেশনা দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে ‘নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ‘আমাদের প্রতিশ্রুতি পুরোপুরি পরিষ্কার।’ স্থানীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের যেমন সাংবিধানিক দায়িত্ব রয়েছে, তেমনি পুলিশেরও সাংবিধানিক ও আইনগত দায়িত্ব রয়েছে।

Advertisement
তিনি বলেন, ‘কমিশন থেকে কোনো বেআইনি নির্দেশনা যাবে না। পুলিশও জানিয়েছে, বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে তারা কাজ করবে।’

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্থানীয় নির্বাচন আয়োজন করা সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময়কার পরিস্থিতির তুলনায় এখনকার অবস্থা খারাপ নয়। পুলিশের ওপর কমিশনের আস্থা রয়েছে বলেও জানান তিনি।

দলীয় সরকার ক্ষমতায় থাকা অবস্থায় পুলিশ চাপমুক্তভাবে নির্বাচনী দায়িত্ব পালন করতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হাসান ফকির বলেন, বর্তমানে দলীয় সরকার থাকলেও এটি একটি গণতান্ত্রিক সরকার। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে পুলিশের প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

আইজিপি বলেন, নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী নির্বাচনী দায়িত্ব পালনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে পুলিশ।

গত ছয় মাসে পুলিশের ভাবমূর্তি ফেরাতে কতটা সফল হয়েছেন— এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘আমি মনে করি, আমাদের সাফল্য শতভাগ।’


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  ইসি  নির্বাচন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: