আ. লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করতে চাই না : সারজিস আলম

ভোলা সংবাদদাতা

সারাদেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করতে চাই না। আওয়ামী

2026-09-09T16:52:24+00:00
2026-09-09T16:57:06+00:00
 
  বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
আ. লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করতে চাই না : সারজিস আলম
ভোলা সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫২ পিএম  আপডেট: ০৯.০৯.২০২৬ ৪:৫৭ পিএম
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সংগৃহীত ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করতে চাই না। আওয়ামী লীগ খুনি, স্বৈরাচারী ও গণহত্যাকারী। বাংলাদেশে আওয়ামী লীগের পতন হয়েছে, ভারতে গিয়ে দাফন হয়েছে, এ চ্যাপ্টার ক্লোজড।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ভোলা জেলা পরিষদ হলরুমে জেলা এনসিপি আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।   

Advertisement
সারজিস আলম বলেন, বিএনপিকে নিয়ে আমাদের আলোচনা-সমালোচনা থাকবে, কঠোর সমালোচনা থাকবে। চাঁদাবাজি করলে বলবো, জমি দখল করলে ওইটাও বলবো,কোথাও মানুষের ওপর জুলুম করলে সেটাও বলবো, কিন্তু বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করবো না।   

তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলি— বিএনপির গত ৬ মাসের কার্যক্রম নিয়ে আমরা এখনো পর্যন্ত সন্তুষ্ট না। আমরা মনে করি, তারা আস্তে আস্তে লাইনচ্যুত হয়ে যাচ্ছে। তারা ক্ষমতার অপব্যবহার করতেছে। আমরা দেখছি তারা প্রত্যেকটা জায়গায় দলীয়করণ করছে, স্বজনপ্রীতি করছে, ভাইভাতে ৪০০ ভাগ মার্কস বাড়িয়েছে যেন কেউ প্রিলি-রিটেন টিকলেই বিএনপি কোটায় চাকরি দেওয়া যায়।    

সারজিস আলম বলেন, বিএনপি তাদের জায়গায় থেকে এই যে কাজগুলো করছে, আমরা মনে করি এগুলো পুরোনো কায়দা, এটা থেকে তাদেরকে বের হয়ে আসতে হবে। যদি না হয় আমাদের রাজপথের কর্মসূচি আরও শক্তিশালী হবে। এজন্য আমরা বিএনপির কাছে আহ্বান জানাব।  

তিনি বলেন, প্রশাসনে দেখবেন ডিসি এসপি ওসি ইউএনও— সবগুলো বিএনপি নেতা বিএনপির অফিস থেকে চালাতে চায় তাদের মতো করে। তাহলে এটা থেকে যদি বের না হয়, বাংলাদেশে যে সংস্কারটা আমরা চাই সেটাতো হওয়া সম্ভব না। আমরা প্রত্যাশা করি বিএনপি পুরোনো অভ্যাস ও মনস্তত্ত্ব থেকে বের হয়েছে আসবে। অন্যথায় ধীরে ধীরে বাংলাদেশ থেকে বিএনপির রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে যাবে। এগুলো যদি করতে থাকে, গণভোটের রায় যদি বাস্তবায়ন না করে, বিএনপির জন্য ৫ বছর ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না।    


এর আগে, এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে নানা দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন সারজিস আলম। 

এ সময় তিনি বলেন, সংগঠন গড়ার জন্য যে পলিসিতে যাওয়ার দরকার আমরা ওই পলিসিতে যাব। নির্বাচনে জেতার জন্য যে পলিসিতে যাওয়ার দরকার আমরা ওই পলিসিতে যাব এবং রাজনীতি আমরা আমাদের জায়গা থেকে নির্ধারণ করব,ওই রাজনীতির পথেই আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা এনিসিপি বিশ্বাস করি— আধিপাত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই, বাংলাদেশপন্থাতে আমাদের লড়াই, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমাদের লড়াই, জনগণের মর্যাদা নিশ্চিত করা সকল অপকর্মের বিরুদ্ধে লড়াই করে দাঁড়ানো হচ্ছে আমাদের অন্যতম লক্ষ্য। 

সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় এনসিপির ভোলা জেলার আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাকসুদূর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় কমিটির সদস্য মহিউদ্দিন রনি, কাজী সালমান, রায়হানুল ইসলাম, এনসিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন প্রমুখ। 


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   আ. লীগ  বিএনপি  সারজিস আলম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: