ছাত্রদল নেতার বাসায় ডিবির অভিযান, বিপুল বিদেশি মদ উদ্ধার

চট্টগ্রাম সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় স্থানীয় এক ছাত্রদল নেতার বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধারের দাবি করেছে মহানগর

2026-09-10T09:57:24+00:00
2026-09-10T09:57:24+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ছাত্রদল নেতার বাসায় ডিবির অভিযান, বিপুল বিদেশি মদ উদ্ধার
চট্টগ্রাম সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৭ এএম 
ছবি : সংগৃহীত
চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় স্থানীয় এক ছাত্রদল নেতার বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধারের দাবি করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে অভিযান শেষে উদ্ধার হওয়া মদের সঠিক পরিমাণ, জব্দ তালিকা ও আটকের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। এমনকি অভিযান পরিচালনাকারী কর্মকর্তাদের বক্তব্যেও তথ্যের ভিন্নতা ও অস্পষ্টতা পাওয়া গেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বন্দর থানার কেবি দোভাষ লেন এলাকায় ছাত্রদল নেতা মোহাম্মদ আবু শাকিল সাগরের বাসায় অভিযান চালানো হয়। তিনি বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম তানভীরের অনুসারী হিসেবেও তিনি পরিচিত।

Advertisement
পুলিশের একটি সূত্রের দাবি, শাকিল সাগরের বাসা থেকে প্রায় ২০০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। এ সময় দুজনকে আটক করা হয় বলেও ওই সূত্র জানিয়েছে।

তবে শাকিল সাগরকে আটক করা হয়েছে কি না, তা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। একাধিক সূত্রের দাবি, অভিযানের সময় সাগর বাসায় ছিলেন এবং পুলিশ তাকে হেফাজতে নেয়। তবে অভিযানকারী দলের এক সদস্য দাবি করেছেন, তাকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানের বিস্তারিত তথ্য ও জব্দ তালিকা জানতে নগরের মনসুরাবাদে ডিবি কার্যালয়ে যোগাযোগ করা হয়। তবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ডিউটি অফিসার ও ডিবির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ শরীফুল ইসলামের কার্যালয় থেকেও একে অপরের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হলেও অভিযানের বিষয়ে স্পষ্ট তথ্য মেলেনি।

পরে ডিবির সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, অভিযানের বিস্তারিত তথ্য, উদ্ধার করা মদের পরিমাণ এবং আটকের বিষয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানানো হবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ছাত্রদল  নেতা  ডিবি  অভিযান  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: