২৫ সেপ্টেম্বর থেকে ব্যাপকভাবে হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বলেছেন, ২৫ সেপ্টেম্বর থেকে ব্যাপকভাবে হামের টিকা দেওয়া হবে। এসময় তিনি বিগত সরকার টিকা না রেখে

2026-09-10T12:50:31+00:00
2026-09-10T12:50:31+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
২৫ সেপ্টেম্বর থেকে ব্যাপকভাবে হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫০ পিএম 
স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন। সংগৃহীত ছবি
স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বলেছেন, ২৫ সেপ্টেম্বর থেকে ব্যাপকভাবে হামের টিকা দেওয়া হবে। এসময় তিনি বিগত সরকার টিকা না রেখে যাওয়ায় সংকট হয়েছিল বলেও অভিযোগ করেন।  

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে ধানমন্ডির উইমেন্স কলেজে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, এরই মধ্যে হামের টিকার একটি বড় চালান দেশে এসেছে। চলতি মাসের ১৭ তারিখ আরেকটি চালান আসবে। হামে মৃত্যুতে বর্তমান সরকারের কোনো দায় নেই বলেও জানান মন্ত্রী।


এদিকে, ডেঙ্গু নিয়ে মন্ত্রী জানান, যেদেশে প্রতি গজে পানি জমে থাকে, সেদেশে মশা আটকানো সম্ভব না। ঢাকার বাইরে প্রতি হাসপাতালে ডেঙ্গুর ব্যবস্থা আছে। কিন্তু ডেঙ্গু হলেই সবাই ঢাকায় চলে আসে।

অনেক রোগীর অভিযোগ ডাক্তাররাই ঢাকাতেই পাঠিয়ে দেয়, এমন অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রী জানান, ডাক্তারদের মধ্যেও একটা ভীতি কাজ করে বলে তারা ঢাকায় রোগী পাঠিয়ে দেয়। 


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   হাম  টিকা  স্বাস্থ্যমন্ত্রী  সরদার শাখাওয়াত হোসেন 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: