রাজশাহীর তানোরে থানা পুলিশের আয়োজনে মাদকমুক্ত যুবসমাজ গড়ি প্রতিপাদ্যে ১ দিনব্যাপী আন্তঃ উপজেলা হাডুডু টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সব ইউনিয়নের পুলিশিং কমিটির অংশগ্রহণে সমাপনী খেলায় তানোর পৌরসভা কামারগাঁ ইউনিয়নকে ৩ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে। খেলায় ম্যান অফ দ্য সিরিজ হয় কামারগাঁ ইউনিয়নের মোস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টায় তানোর মিনি স্টেডিয়ামে কমিউনিটি পুলিশিং সদস্যদের অংশ গ্রহণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান।
আরও পড়ুন
তিনি বলেন, মাদক, সন্ত্রাস দমনে আমরা যুবকদের খেলাধুলাতে আকৃষ্ট করছি, কারণ খেলাধুলা সব অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখে। মাদক ও সন্ত্রাস নির্মূলে সহযোগিতা কামনা করেন তিনি। খেলা শেষে খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন তিনি।
সময়ের আলো/জোই