খাগড়াছড়িতে ভিডিও কনফারেন্সে ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাদেশ

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের

2026-09-12T13:11:31+00:00
2026-09-12T13:11:31+00:00
 
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
খাগড়াছড়িতে ভিডিও কনফারেন্সে ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১:১১ পিএম 
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ অভিযানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।


উদ্বোধনী অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি দফতর, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মোর্তজা আলী খান, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ইলিয়াস মেহেদী, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দফতরের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনেরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   খাগড়াছড়ি  ভিডিও কনফারেন্স  ডেঙ্গু প্রতিরোধ  উদ্বোধন  প্রধানমন্ত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: