ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের মুখোমুখি অবস্থান, উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। একদিকে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক

2026-09-13T13:54:05+00:00
2026-09-13T13:54:05+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের মুখোমুখি অবস্থান, উত্তপ্ত পরিস্থিতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৪ পিএম 
ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের মুখোমুখি অবস্থান। ছবি : সংগৃহীত
রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। একদিকে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, অন্যদিকে ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা মুখোমুখি অবস্থান নেওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক ফোরামের ব্যানারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শুরু হয়। সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন।

অন্যদিকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরাও তাদের স্বপদে পুনর্বহালের দাবিতে সেখানে অবস্থান নেন। দুই পক্ষ একই এলাকায় অবস্থান নেওয়ার একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতিতে গড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের দাবিগুলোর মধ্যে রয়েছে— এস আলমের প্রভাবমুক্ত ব্যাংক প্রতিষ্ঠা, এস আলমের আমলে অবৈধভাবে নিয়োগ পাওয়া ব্যক্তিদের নিয়োগ বাতিল এবং নতুন পরিচালনা পর্ষদ গঠন।


অন্যদিকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের দাবি, তাদের আগের পদে পুনর্বহাল করতে হবে। এ দাবিতে তারা ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালন করছেন।

দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ও আশপাশের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ইসলামী ব্যাংক  মুখোমুখি অবস্থান  উত্তপ্ত পরিস্থিতি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: