সুইডেনের নির্বাচনে এগিয়ে বিরোধীরা, ব্যবধান তিন আসনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সুইডেনের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন ডানপন্থী জোটকে পেছনে ফেলে এগিয়ে রয়েছে মধ্য-বামপন্থী বিরোধী জোট। ৯৪ দশমিক ৪ শতাংশ ভোট গণনা শেষে

2026-09-14T10:34:19+00:00
2026-09-14T10:34:19+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
সুইডেনের নির্বাচনে এগিয়ে বিরোধীরা, ব্যবধান তিন আসনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৪ এএম 
ছবি : সংগৃহীত
সুইডেনের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন ডানপন্থী জোটকে পেছনে ফেলে এগিয়ে রয়েছে মধ্য-বামপন্থী বিরোধী জোট। ৯৪ দশমিক ৪ শতাংশ ভোট গণনা শেষে বিরোধী জোট পেয়েছে ১৭৬টি আসন। অন্যদিকে ক্ষমতাসীন জোট পেয়েছে ১৭৩টি আসন।

সুইডেনের ৩৪৯ আসনের পার্লামেন্টে সরকার গঠনে প্রয়োজন ১৭৫ আসন। ফলে বর্তমান ফলাফলে বিরোধী জোট এক আসনের সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে বিদেশে দূতাবাসে দেওয়া ভোট ও দেরিতে আসা ডাকযোগের ভোট গণনা শুরু হবে বুধবার। চূড়ান্ত ফল পেতে সপ্তাহের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

বিরোধী জোটের নেতৃত্ব দেওয়া সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা ম্যাগদালেনা আন্দেরসন সমর্থকদের বলেছেন, তাঁদের জোট ভোট গণনায় এগিয়ে আছে। এই ফল বহাল থাকলে সুইডেনে নতুন সরকার গঠিত হবে বলে মন্তব্য করেন তিনি।

তবে আন্দেরসনের দলই বড় ধাক্কার মুখে পড়েছে। শত বছরেরও বেশি সময়ের মধ্যে দলটির এবার সবচেয়ে খারাপ ফল হতে পারে। এখন পর্যন্ত দলটি পেয়েছে ২৮ দশমিক ১ শতাংশ ভোট, যা ২০২২ সালের নির্বাচনের তুলনায় ২ দশমিক ২ শতাংশ পয়েন্ট কম।

অন্যদিকে ক্ষমতাসীন জোটের নেতৃত্ব দেওয়া প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেরসন বলেছেন, নির্বাচনের পর তিনি অন্য দলগুলোর নেতাদের সঙ্গে যোগাযোগ করবেন। শেষ পর্যন্ত কারা সরকার গঠন করবে, তা এখনো বলা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

ক্রিস্টেরসন বলেন, চূড়ান্ত ফল পাওয়ার পর সরকার গঠনের সম্ভাব্য জোটগুলো নিয়ে আলোচনা করা উচিত। তাঁর দাবি, সুইডেনের পার্লামেন্টে সমাজতন্ত্রবিরোধী বা বামপন্থী অর্থনৈতিক নীতির বিরোধী একটি স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

এবারের নির্বাচনে সুইডেন ডেমোক্র্যাটস পার্টিও আসন হারিয়েছে। দলটি ১৭ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছে, যা ২০২২ সালের ২০ দশমিক ৫ শতাংশের চেয়ে প্রায় ৩ শতাংশ পয়েন্ট কম। দলটি এবার তৃতীয় অবস্থানে রয়েছে।

সুইডেন ডেমোক্র্যাটসের নেতা জিমি আকেসন বলেছেন, কে সরকার গঠন করবে, তা এখনই বলা সম্ভব নয়।

এর আগে নির্বাচনী প্রচারের শুরুতে বিরোধী বামপন্থী জোটকে বেশ শক্ত অবস্থানে দেখা যাচ্ছিল। বছরের শুরুতে বিভিন্ন জনমত জরিপে তারা ক্ষমতাসীন চারদলীয় জোটের চেয়ে প্রায় ১০ শতাংশ পয়েন্টে এগিয়ে ছিল। তবে ভোট যত ঘনিয়ে এসেছে, ব্যবধান তত কমেছে। নির্বাচনের শেষ সপ্তাহগুলোতে ব্যবধান নেমে আসে মাত্র ২ থেকে ৩ শতাংশ পয়েন্টে।

সুইডেন ডেমোক্র্যাটস ২০২২ সালের নির্বাচনের পর ডানপন্থী রাজনীতিতে সবচেয়ে বড় দল হয়ে ওঠে এবং প্রধানমন্ত্রী ক্রিস্টেরসনের সংখ্যালঘু সরকারের গুরুত্বপূর্ণ সমর্থক হিসেবে কাজ করছে। দলটি এখন পর্যন্ত সরকারে না থাকলেও গত এপ্রিলে ক্রিস্টেরসন জানান, ডানপন্থী জোট সংখ্যাগরিষ্ঠতা পেলে তাঁর দল সুইডেন ডেমোক্র্যাটসকে নিয়ে সরকার গঠনে প্রস্তুত।

এমনটি হলে প্রথমবারের মতো সুইডেন ডেমোক্র্যাটসের নেতারা মন্ত্রিসভায় জায়গা পাবেন।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  সুইডেন  নির্বাচন 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: