বকশীগঞ্জে দশানী নদীর ওপর ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

সারাদেশ

জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীর ওপর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত সেতু (ব্রিজ) ও পাকা রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১৫

2026-09-15T12:08:34+00:00
2026-09-15T12:08:34+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বকশীগঞ্জে দশানী নদীর ওপর ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৮ পিএম 
বকশীগঞ্জে দশানী নদীর ওপর ব্রিজ নির্মাণের দাবি। ছবি : সময়ের আলো
জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীর ওপর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত সেতু (ব্রিজ) ও পাকা রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় মদনেরচর তালতলা গুদারাঘাট এলাকায় স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে নদীর তীরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার প্রায় ৫ শতাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের মদনেরচর তালতলা জিন্নাহ মোড় থেকে তালতলা গুদারাঘাট পর্যন্ত দশানী নদী পারাপারে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আজও নদী পার হতে হয় নৌকায় ভরসা করে।

তালতলা, মদনেরচর, খাপড়াপাড়া, জোনাইবাড়ি, চর কামালের বার্ত্তী ও নশুরচর—এই ছয় গ্রামের প্রায় ১০ হাজার মানুষ বছরের পর বছর ধরে এই যাতায়াত সংকটে ভুগছেন। বিশেষ করে যোগাযোগের বেহাল দশার কারণে এলাকার শিক্ষার্থীরা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। কৃষিপণ্য পরিবহন এবং জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেও প্রতিনিয়ত বাধাগ্রস্ত হচ্ছেন স্থানীয়রা।


বক্তারা অবিলম্বে দশানী নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ এবং মদনেরচর তালতলা থেকে মাদারেরচর বাজার পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবি জানান। তারা উল্লেখ করেন, এই সেতু ও রাস্তা নির্মিত হলে এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং চরের মানুষের জীবনমানের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে।

এলাকাবাসীর এই যৌক্তিক দাবি বাস্তবায়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপির জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

মানববন্ধনে স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন আমিনুল ইসলাম, শিক্ষক ওমর ফারুক, মনির হোসেন, কৃষক আহাজ্জল মিয়া প্রমুখ।

সময়ের আলো/জোই
  বিষয়:   বকশীগঞ্জ  দশানী নদী  ব্রিজ নির্মাণ  দাবি  মানববন্ধন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: