১০ টাকার বনরুটি এখন ১৫ টাকা

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ধারাবাহিকতায় বেড়েছে বনরুটির দাম। বনরুটির খুচরা মূল্য ১০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৫ টাকা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার

2026-09-15T21:13:25+00:00
2026-09-15T21:14:05+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ
১০ টাকার বনরুটি এখন ১৫ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম  আপডেট: ১৫.০৯.২০২৬ ৯:১৪ পিএম
সংগৃহীত ছবি
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ধারাবাহিকতায় বেড়েছে বনরুটির দাম। বনরুটির খুচরা মূল্য ১০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৫ টাকা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার বিভিন্ন চায়ের দোকান ও মুদির দোকানে সরেজমিন ঘুরে দেখা গেছে এমন চিত্র। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ক্রেতারা।

শুধু রাজধানীতে নয়, দেশের অন্যান্য স্থানেও বেড়েছে বনরুটি ও কেকের দাম। 

কারওয়ান বাজারে আলুর চপ খাচ্ছিলেন রিকশাচালক আমিন হোসেন। আগে তিনি বিকেলের নাশতায় বনরুটি খেতেন। কিন্তু একটি বনরুটি এখন ১৫ টাকা, যা তার জন্য কষ্টকর। এই প্রতিবেদককে তিনি বলেন, ‘বনরুটি আর খাওয়া হইব না। কলা দিয়া রুটি খাইতাম, ২০ টাকার মধ্যে সাইরা যাইতো। কলার দাম আগেই বাড়ছে। এহন রুটির দামও বাড়ল।’

দোকানদাররা জানিয়েছেন, দাম বাড়ায় বনরুটির বিক্রি কমেছে। কোনো কোনো দোকানে এর বিক্রি অর্ধেকে নেমে আসার উপক্রম হয়েছে।


বেকারি মালিকরা জানিয়েছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় খরচ বেড়েছে।

বনরুটি তৈরির অন্যতম উপাদান আটা, চিনি ও তেলের দাম বেড়েছে। গম আমদানির খরচ বাড়ার কারণকেও দায়ী করছেন অনেকে। 


সময়ের আলো/জেকিউএফ
  বিষয়:   বনরুটি  দ্রব্যমূল্য  ক্রেতা 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: