২০২৭ সালের হজযাত্রী পরিবহনে তিন এয়ারলাইন্সের কোটা নির্ধারণ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

২০২৭ সালের হজযাত্রী পরিবহনে তিনটি এয়ারলাইন্সকে কোটা বরাদ্দ দিয়েছে সরকার। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫০ শতাংশ, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স

2026-09-16T20:23:49+00:00
2026-09-16T20:23:49+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
২০২৭ সালের হজযাত্রী পরিবহনে তিন এয়ারলাইন্সের কোটা নির্ধারণ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৩ পিএম 
ছবি : সংগৃহীত
২০২৭ সালের হজযাত্রী পরিবহনে তিনটি এয়ারলাইন্সকে কোটা বরাদ্দ দিয়েছে সরকার। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫০ শতাংশ, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ৩৫ শতাংশ এবং ফ্লাইনাস ১৫ শতাংশ হজযাত্রী পরিবহন করবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত চিঠি তিন এয়ারলাইন্সের কাছে পাঠানো হয়েছে।

তবে আগামী বছর বাংলাদেশ থেকে মোট কতজন হজে যেতে পারবেন, সেটি এখনো চূড়ান্ত হয়নি। সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ২০২৭ সালের দ্বিপক্ষীয় হজ চুক্তি আগামী ৬ থেকে ১১ নভেম্বরের মধ্যে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। ওই চুক্তির পর বাংলাদেশের জন্য হজযাত্রীর চূড়ান্ত সংখ্যা জানা যাবে। তার আগেই যাত্রী পরিবহনের প্রস্তুতি হিসেবে এয়ারলাইন্সগুলোর মধ্যে কোটা ভাগ করে দেওয়া হয়েছে।

জেদ্দায় ৮০, মদিনায় ২০ শতাংশ

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী, বরাদ্দ পাওয়া এয়ারলাইন্সগুলোকে নির্ধারিত পোর্ট কোটা অনুসরণ করতে হবে। হজযাত্রীদের ৮০ শতাংশ সৌদি আরবের জেদ্দা বিমানবন্দর এবং ২০ শতাংশ মদিনা বিমানবন্দর দিয়ে পরিবহন করতে হবে।

সরকার ঘোষিত হজ প্যাকেজে নির্ধারিত বিমান ভাড়াতেই হজযাত্রী পরিবহন করতে হবে। এজন্য ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করতে হবে। এসব ফ্লাইটে বিজনেস ক্লাসের জন্য অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না।

কোটা বরাদ্দের ১৫ দিনের মধ্যে এয়ারলাইন্সগুলোকে ফ্লাইট সূচির খসড়া তৈরি করে অনুমোদনের জন্য জিএসিএতে পাঠাতে হবে। এর একটি অনুলিপি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কেও দিতে হবে।

সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) ও বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনুমোদিত ফ্লাইট সূচি এয়ারলাইন্সগুলোর নিজস্ব ওয়েবসাইট ও হজ পোর্টালে প্রকাশ করতে হবে।

টিকিট ইস্যুতেও সময়সীমা

হজযাত্রী পরিবহনের ক্ষেত্রে টিকিট বিক্রি ও তথ্য সংরক্ষণেও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

এজেন্সির কাছ থেকে টিকিটের চাহিদা পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে এয়ারলাইন্সকে সিদ্ধান্ত জানাতে হবে। পে-অর্ডার পাওয়ার পর দুই দিনের মধ্যে হজযাত্রীর নামে টিকিট ইস্যু করতে হবে।

টিকিট ইস্যুর পর এয়ারলাইন্সের ওয়েবসাইটের পাশাপাশি ই-হজ ব্যবস্থায় প্রয়োজনীয় তথ্য যুক্ত করতে হবে। একই সঙ্গে পিএনআর, টিকিট নম্বর ও ফ্লাইট নম্বর উল্লেখ করে হজযাত্রীকে এসএমএসের মাধ্যমে জানাতে হবে।

হজ ফ্লাইট শুরু হওয়ার অন্তত এক মাস আগে ই-হজ ব্যবস্থায় তথ্য সংযোজন, টিকিট বিক্রির এসএমএস এবং অন্যান্য সেবা প্রস্তুতির বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে লিখিতভাবে জানাতে হবে।

হজযাত্রীর মৃত্যু হলে ফেরত দিতে হবে ভাড়া

হজে যাওয়ার আগে কোনো যাত্রীর মৃত্যু হলে তার টিকিটের পুরো অর্থ ফেরত দিতে হবে সংশ্লিষ্ট এয়ারলাইন্সকে। মৃত হজযাত্রীর সঙ্গে সহগামী হিসেবে নিবন্ধিত পরিবারের কোনো সদস্য বা সদস্যরা হজে যেতে না পারলে তাঁদের বিমান ভাড়ার অর্থও ফেরত দেওয়ার নির্দেশনা রয়েছে।

অন্যদিকে সৌদি আরবে গিয়ে কোনো হজযাত্রীর মৃত্যু হলে তাঁর পরিবারের কাছে টিকিটের ৫০ শতাংশ ভাড়া ফেরত দিতে হবে।

এ ছাড়া দুর্ঘটনা, গুরুতর অসুস্থতা, ভিসা জটিলতা বা অন্য কোনো যৌক্তিক কারণে নির্ধারিত ফ্লাইটে কোনো হজযাত্রী যেতে না পারলে তাকে প্রতিস্থাপনের সুযোগ দিতে হবে।

সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর ক্ষেত্রে হজ অফিস, ঢাকা এবং বেসরকারি ব্যবস্থাপনার ক্ষেত্রে সংশ্লিষ্ট এজেন্সিকে নির্ধারিত ফ্লাইটের অন্তত ৩৬ ঘণ্টা আগে এয়ারলাইন্সকে বিষয়টি জানাতে হবে।


কোটা অতিক্রম করে যাত্রী নেওয়া যাবে না

কোনো এয়ারলাইন্সকে নির্ধারিত কোটার বাইরে অতিরিক্ত হজযাত্রীর পে-অর্ডার গ্রহণ বা তাদের পরিবহন করার অনুমতি দেওয়া হয়নি। এমনটি করা হলে তা হজ ব্যবস্থাপনায় অসদাচরণ হিসেবে বিবেচিত হবে বলে মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে।

হজ শেষে দেশে ফেরার সময় টিকিট পরিবর্তনের প্রয়োজন হলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নীতিমালা অনুসরণ করতে হবে অন্য দুই এয়ারলাইন্সকে।

এ ছাড়া হজের নিয়মকানুন নিয়ে তৈরি ভিডিও বিমানে হজযাত্রীদের প্রদর্শনের ব্যবস্থা করতে হবে। এ নির্দেশনা বাস্তবায়ন না করলে সেটিকে সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট এয়ারলাইন্সের অসহযোগিতা বা অবহেলা হিসেবে বিবেচনা করা হবে।

তবে প্রয়োজন অনুযায়ী বরাদ্দ করা কোটা কমানো, বাড়ানো, পরিবর্তন বা সংশোধনের ক্ষমতা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংরক্ষণ করেছে।

২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের পর বাংলাদেশের জন্য মোট হজযাত্রীর সংখ্যা চূড়ান্ত হলে এই কোটা অনুযায়ী তিন এয়ারলাইন্সের মাধ্যমে যাত্রী পরিবহনের পরিমাণও নির্ধারিত হবে।

সময়ের আলো/টিকে
  বিষয়:   ২০২৭ সাল  হজযাত্রী  পরিবহন  তিন  এয়ারলাইন্স  কোটা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: