সুইডেনে নির্বাচনে এক আসনের ব্যবধানে মধ্য-বামপন্থী জোটের জয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সুইডেনের সংসদ নির্বাচনে ক্ষমতাসীন ডানপন্থী জোটকে সামান্য ব্যবধানে হারিয়েছে মধ্য-বামপন্থী জোট। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এসভিটি বুধবার এ তথ্য জানিয়েছে। ৯৯

2026-09-17T08:16:50+00:00
2026-09-17T08:55:15+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
সুইডেনে নির্বাচনে এক আসনের ব্যবধানে মধ্য-বামপন্থী জোটের জয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৬ এএম  আপডেট: ১৭.০৯.২০২৬ ৮:৫৫ এএম
সুইডেনের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন । ছবি : সংগৃহীত
সুইডেনের সংসদ নির্বাচনে ক্ষমতাসীন ডানপন্থী জোটকে সামান্য ব্যবধানে হারিয়েছে মধ্য-বামপন্থী জোট। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এসভিটি বুধবার এ তথ্য জানিয়েছে। ৯৯ শতাংশ ভোট গণনা শেষে বিরোধী জোট এগিয়ে রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার বিকেল ৪টা ৪৭ মিনিট পর্যন্ত দুই জোটের মধ্যে ভোটের ব্যবধান ছিল মাত্র ২৬ হাজার ১৬৯টি। ৩৪৯ আসনের পার্লামেন্ট রিক্সড্যাগে বিরোধী দলীয় নেতা ও সোশ্যাল ডেমোক্র্যাট নেতা ম্যাগদালেনা অ্যান্ডারসনের নেতৃত্বাধীন দলগুলো ১৭৫টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে সরকার পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।

এসভিটি জানিয়েছে, এ পর্যায়ে নির্বাচনের ফল উল্টে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। তাই বিরোধী জোটই নির্বাচনে সবচেয়ে বেশি আসন পাবে বলে নিশ্চিতভাবে বলা যায়।

অন্যদিকে, প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেরসনের নেতৃত্বাধীন ডানপন্থী ক্ষমতাসীন জোট ১৭৪টি আসন পেতে পারে। এই জোটে কট্টর ডানপন্থী সুইডেন ডেমোক্র্যাটস দলও রয়েছে। দেশটির নির্বাচন কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে এ হিসাব দেওয়া হয়েছে।

নির্বাচন কর্তৃপক্ষ বর্তমানে দেশের বাইরে থাকা ভোটারদের পাঠানো ব্যালটসহ দেরিতে পৌঁছানো ভোট গণনা করছে। সব ভোট গণনার প্রক্রিয়া বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সুইডেনে রোববার পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ক্ষমতাসীন ও বিরোধী জোটের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছিল।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সুইডেন  সুইডেন নির্বাচন  ম্যাগদালেনা অ্যান্ডারসন  উলফ ক্রিস্টেরসন  কেন্দ্র-বাম জোট  ডানপন্থী জোট  ইউরোপ  সংসদ নির্বাচন 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: