রাজধানীতে ককটেল বিস্ফোরণ, দুই শতাধিক চেকপোস্টে নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শুক্রবার দুপুর থেকে মধ্যরাত থেকে রাজধানীর ৮টি এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনার পর মহানগরীর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

2026-09-19T13:23:24+00:00
2026-09-19T13:24:17+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
রাজধানীতে ককটেল বিস্ফোরণ, দুই শতাধিক চেকপোস্টে নিরাপত্তা জোরদার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৩ পিএম  আপডেট: ১৯.০৯.২০২৬ ১:২৪ পিএম
ফাইল ছবি
শুক্রবার দুপুর থেকে মধ্যরাত থেকে রাজধানীর ৮টি এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনার পর মহানগরীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) । 

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা জোরদার করতে ঢাকায় তাদের দুই শতাধিক চেকপোস্ট রয়েছে। ঢাকার প্রবেশের চারটি মুখেও কাজ করছে পুলিশ। পাশাপাশি গতকাল যেসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং বাসের আগুনের ঘটনায় জিডিও মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে, জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে।

পুলিশের পাশাপাশি এসআরবিও রাজধানীতে রাত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করেছে। টহল গাড়িও বাড়িয়েছে।

শনিবার (১৯ সেপ্টেমর) সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযানে চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫১৫ জন গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। এ সময় অভিযুক্তদের বিরুদ্ধে ৪৭ টি মামলা করা হয়েছে। ডিএমপির রমনা বিভাগ ৩০ জন, লালবাগ বিভাগ ৩৪ জন, ওয়ারী বিভাগ ৬৪ জন, মতিঝিল বিভাগ ৭৬ জন, তেজগাঁও বিভাগ ৯২ জন, মিরপুর বিভাগ ১২০ জন, গুলশান বিভাগ ৩৭ জন, উত্তরা বিভাগ ৪৬ জন ও গোয়েন্দা বিভাগ ১৬ জনকে গ্রেপ্তার করেছে।


অভিযানকালে বিদেশি দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ টি গুলি, তিনটি চাপাতি, পাঁচটি চাকু, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৫৩টি লোহার পেরেক, ৯৪ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১১ হাজার ১৬৭টি ইয়াবা, ১২১ দশমিক ৩ গ্রাম হেরোইন, বিদেশি তিন বোতল মদ, ২০ ক্যান বিয়ার, একটি প্রাইভেটকার, পাঁচটি মোবাইল ও নগদ ৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


সময়ের আলো/জেকিউএফ
  বিষয়:   নিরাপত্তা  চেকপোস্ট  বিস্ফোরণ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: