একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। এ ফলাফলে একজন শিক্ষার্থী চূড়ান্তভাবে কোন কলেজে ভর্তির জন্য

2026-09-19T21:39:25+00:00
2026-09-19T21:39:25+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৯ পিএম 
এআই জেনারেটেড ছবি।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। এ ফলাফলে একজন শিক্ষার্থী চূড়ান্তভাবে কোন কলেজে ভর্তির জন্য মনোনীত বা নির্বাচিত হয়েছেন, তা জানা যাবে।  

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টায় এ ফল প্রকাশ করা হয়। 

এ ফলাফলে একজন শিক্ষার্থী চূড়ান্তভাবে কোন কলেজে ভর্তির জন্য মনোনীত বা নির্বাচিত হয়েছেন, তা জানা যাবে।

শিক্ষার্থীরা তাদের ফলাফল একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে (https://xiclassadmission.gov.bd/) প্রবেশ করে দেখতে পারবেন। পাশাপাশি তাদের নিবন্ধিত মোবাইল ফোন নম্বরে ফল এসএমএস করে পাঠানো হবে। 

চূড়ান্ত ফল প্রকাশের পর শিক্ষার্থীদের এখন সশরীরে কলেজে গিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, শনিবার রাতের ফলাফলে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে রোববার (২০ সেপ্টেম্বর)। 

এদিন থেকে শিক্ষার্থীরা মনোনীত হওয়া কলেজে গিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ভর্তি নিশ্চিত করতে পারবে। এ ভর্তির প্রক্রিয়া চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

গত ১৬ সেপ্টেম্বর একাদশে ভর্তির ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবার মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেন। তাদের মধ্যে প্রথম ধাপে মোট ৯ লাখ ৮০ হাজার ৮১৫ শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনয়ন পেয়েছেন।


এদিকে, অনলাইনে আবেদন করেও ভর্তি সুযোগ থেকে বঞ্চিত হয়েছে ১৪ হাজার ৪১৫ জন। বঞ্চিতদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ২০৫ জন। দেশের ১১টি অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে কোনো শিক্ষার্থী পছন্দক্রম বা চয়েজ দেয়নি। 

আর ৪১৬টি প্রতিষ্ঠান কোনো শিক্ষার্থীকে ভর্তির জন্য মনোনয়ন দেওয়া হয়নি। অর্থাৎ, এ কলেজগুলো ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য একজন শিক্ষার্থীও পায়নি।

বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি আবেদন শুরু হয়। আবেদনগ্রহণ শেষ হয় ১৩ সেপ্টেম্বর রাত ৮টায়। 

ভর্তি নির্দেশিকা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ দিতে পেরেছেন।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   একাদশ  ভর্তি  চূড়ান্ত ফল  প্রকাশ 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: