নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন ৩৫ জন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের সফরে তার

2026-09-20T17:03:53+00:00
2026-09-20T17:03:53+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন ৩৫ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৩ পিএম 
আগামীকাল ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের সফরে তার সফরসঙ্গী হিসেবে থাকছেন ৩৫ জন।

রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

তিনি বলেন, সফরে জাতিসংঘের কর্মসূচিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। সফরসঙ্গীদের মধ্যে চারজন মন্ত্রী, দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকবেন। পররাষ্ট্রমন্ত্রী ও ওয়াশিংটনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেবেন।

প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীদের নিরাপত্তা প্রসঙ্গে পররাষ্ট্রসচিব বলেন, নিরাপত্তার ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিনিধিদের নিরাপত্তার বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রের ওপরও বর্তায়। আমরা যুক্তরাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনার মধ্যে রয়েছি, যাতে সবার সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হয়।


সফরের সময়সীমা নিয়ে তিনি বলেন, কার্যকর সফরের জন্য যতটুকু সময় প্রয়োজন, প্রধানমন্ত্রী ততটা সময় থাকবেন। সময়ের ব্যাপ্তি নয়, বরং সময়ের উপযুক্ত ব্যবহারই গুরুত্বপূর্ণ।

জানা গেছে, সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ২৫ সেপ্টেম্বর তার ঢাকা ফেরার কথা রয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   নিউইয়র্ক  সফর  প্রধানমন্ত্রী  সঙ্গী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: